বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে জমি বিরোধে হামলায় নিহত-১ খুলনায় বাস টার্মিনালে অভিযান: ৬ কেজির বেশি আইস উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা পুনরায় যাচাইয়ে যশোরে নতুন কমিটি শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা শৈলেন্দ্রনাথ মজুমদার রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত টাকা চুরির অপবাদ দিয়ে সাজমীর হত্যা: এজাহারভুক্ত ২ আসামি গ্রেফতার খুলনার রূপসায় ইটভাটায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার সারা দেশের গ্রাহকদের জন্য নগদের নতুন অ্যাপ, গোপালগঞ্জে প্রচার-র‍্যালি। ভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ২ লাখ টাকা

খুলনার রূপসায় ইটভাটায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:খুলনার রূপসায় চাঞ্চল্যকর ফখরুল হত্যা মামলার অন্যতম আসামি আব্দুর রহমানকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৭ এর যৌথ আভিযানিক দল।

আজ মঙ্গল বার (১৩ অক্টোবর ২০২৬) এসআরবি-৬ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান চালায় এসআরবি-৬ খুলনা ও এসআরবি-৭ চট্টগ্রামের যৌথ দল। অভিযানে রূপসা থানার চাঞ্চল্যকর ফখরুল ইসলাম (৩২) হত্যা মামলার অন্যতম আসামি আব্দুর রহমান (৩০), পিতা- আব্দুর রউফ শেখ, সাং- ইলাইপুর, থানা- রূপসা, জেলা- খুলনাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট ২০২৬ রাতে ভিকটিম ফখরুল ইসলাম (৩২) রূপসা থানাধীন “মেসার্স রূপসা ব্রিকস” নামীয় নিজেদের প্রতিষ্ঠানের অফিসে অবস্থানকালে অজ্ঞাতনামা আসামিরা তাকে এলোপাতাড়ি গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ভাই ফরহাদ হোসেন রূপসা থানায় হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনতে এসআরবি ফোর্সের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews