বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে জমি বিরোধে হামলায় নিহত-১ খুলনায় বাস টার্মিনালে অভিযান: ৬ কেজির বেশি আইস উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা পুনরায় যাচাইয়ে যশোরে নতুন কমিটি শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা শৈলেন্দ্রনাথ মজুমদার রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত টাকা চুরির অপবাদ দিয়ে সাজমীর হত্যা: এজাহারভুক্ত ২ আসামি গ্রেফতার খুলনার রূপসায় ইটভাটায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার সারা দেশের গ্রাহকদের জন্য নগদের নতুন অ্যাপ, গোপালগঞ্জে প্রচার-র‍্যালি। ভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ২ লাখ টাকা

সারা দেশের গ্রাহকদের জন্য নগদের নতুন অ্যাপ, গোপালগঞ্জে প্রচার-র‍্যালি।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:গ্রাহকদের ডিজিটাল আর্থিক সেবা আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে নতুন অ্যাপের প্রচারে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি পালন করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। নতুন অ্যাপের সুবিধা সম্পর্কে গ্রাহকদের সচেতন করা এবং ডিজিটাল লেনদেনে উৎসাহিত করাই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত গোপালগঞ্জ শহরে এ প্রচারমূলক র‍্যালি ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নগদের কর্মকর্তা, পরিবেশক ও ডিস্ট্রিবিউশন বিভাগের সদস্যরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগদের রিজিওনাল সেলস ম্যানেজার শুভাশীষ কুমার জীব বড়ুয়া, এরিয়া ম্যানেজার এস এম হারুন অর রশীদ, টেরিটোরি অফিসার খায়রুল আনাম শুভ, ডিস্ট্রিবিউশনের স্বত্বাধিকারী মো. মোজাহিদুল ইসলাম, ডিস্ট্রিবিউশন ম্যানেজার অশোক চন্দ্র দাস, ডিস্ট্রিবিউশন সুপারভাইজার সজিব খান ও কাজী সোহাগ সহ ডিস্ট্রিবিউশনের সকল ডিএসও।
র‍্যালি চলাকালে নগদের নতুন অ্যাপের বিভিন্ন সুবিধা তুলে ধরে প্রচার চালানো হয়। একই সঙ্গে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ানো, আধুনিক আর্থিক সেবার সঙ্গে গ্রাহকদের পরিচিত করা এবং নগদের সেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রচারণায় তুলে ধরা হয় নগদের নতুন অ্যাপের স্লোগান—‘নতুন গতি, নতুন অ্যাপ; সব হবে ননস্টপ। নতুন নগদ হাতে হাতে, ডিজিটাল সেবা সবার সাথে।’
আয়োজকেরা জানান, নতুন অ্যাপের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল আর্থিক সেবা গ্রহণের অভিজ্ঞতা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশের গ্রাহকেরা নগদের নতুন অ্যাপের সুবিধা গ্রহণ করতে পারবেন। অ্যাপটির বিভিন্ন সুবিধা সম্পর্কে গ্রাহকদের জানাতে প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।
নগদের নতুন অ্যাপের মাধ্যমে ডিজিটাল লেনদেনে গ্রাহকদের অংশগ্রহণ বাড়বে এবং দেশের আরও বেশি মানুষ আধুনিক আর্থিক সেবার আওতায় আসবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্ট ব্যক্তিদের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews