বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে জমি বিরোধে হামলায় নিহত-১ খুলনায় বাস টার্মিনালে অভিযান: ৬ কেজির বেশি আইস উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা পুনরায় যাচাইয়ে যশোরে নতুন কমিটি শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা শৈলেন্দ্রনাথ মজুমদার রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত টাকা চুরির অপবাদ দিয়ে সাজমীর হত্যা: এজাহারভুক্ত ২ আসামি গ্রেফতার খুলনার রূপসায় ইটভাটায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার সারা দেশের গ্রাহকদের জন্য নগদের নতুন অ্যাপ, গোপালগঞ্জে প্রচার-র‍্যালি। ভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ২ লাখ টাকা

রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):খুলনার ডুমুরিয়া উপজেলায় রাইস ট্রান্সপ্লান্টার (যন্ত্রের সাহায্যে চারা রোপণ) প্রযুক্তির মাধ্যমে ধান চাষের ওপর এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার টিপনা ঈদগাহ প্রাঙ্গণে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট)-এর Scaling for Impact (S4I) প্রকল্প যশোর অঞ্চলের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডুমুরিয়া), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয় (সাতক্ষীরা) এবং স্থানীয় কৃষি সেবাদানকারী প্রতিষ্ঠান শেখ এগ্রো।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম বলেন,
“কৃষিতে শ্রমিক সংকট নিরসন এবং উৎপাদন খরচ কমাতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার অপরিহার্য। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষ করলে একদিকে যেমন সময় ও শ্রম বাঁচে, অন্যদিকে সঠিক দূরত্বে চারা রোপণের ফলে ফলনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। কৃষকদের আধুনিক প্রযুক্তিমুখী করতে সরকার ও বিভিন্ন উন্নয়ন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) খুলনার প্রাক্তন অধ্যক্ষ এস এম ফেরদৌস, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মামুনুর রশিদ, আন্তর্জাতিক ভোট্টা ও গম উন্নয়ন কেন্দ্র যশোর অঞ্চলের সমন্বয়ক জনাব কৃষিবিদ মোহাম্মদ জাকারিয়া হাসান, খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের পরিচালক জনাব ফজলুল হক মনি, সিনিয়র মনিটরিং অফিসার মো. মোসাদ্দেক হোসেন, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নাজমুল হুদা এবং ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন।
এ ছাড়া মাঠ দিবসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূরুন নাহার এবং স্থানীয় সুফলভোগী কৃষক শেখ মঞ্জুর রহমান, শেখ আনিছুর রহমান ও শেখ রুহুল আমিন তাঁদের অভিজ্ঞতা ও মতামত ব্যক্ত করেন। বক্তারা যান্ত্রিক উপায়ে চারা রোপণের সুফল তুলে ধরে এলাকার অন্যান্য কৃষকদেরও এই প্রযুক্তি গ্রহণের আহ্বান জানান।
মাঠ দিবসে এলাকার বিপুলসংখ্যক পুরুষ ও নারী কৃষক উপস্থিত ছিলেন। উক্ত কৃষক মাঠ দিবস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, গবেষণা ও উন্নয়ন সমন্বয়ক আন্তর্জাতিক ভোট্ট ও গম উন্নয়ন কেন্দ্র, যশোর অঞ্চল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews