বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে জমি বিরোধে হামলায় নিহত-১ খুলনায় বাস টার্মিনালে অভিযান: ৬ কেজির বেশি আইস উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা পুনরায় যাচাইয়ে যশোরে নতুন কমিটি শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা শৈলেন্দ্রনাথ মজুমদার রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত টাকা চুরির অপবাদ দিয়ে সাজমীর হত্যা: এজাহারভুক্ত ২ আসামি গ্রেফতার খুলনার রূপসায় ইটভাটায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার সারা দেশের গ্রাহকদের জন্য নগদের নতুন অ্যাপ, গোপালগঞ্জে প্রচার-র‍্যালি। ভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ২ লাখ টাকা

টাকা চুরির অপবাদ দিয়ে সাজমীর হত্যা: এজাহারভুক্ত ২ আসামি গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানার চাঞ্চল্যকর সাজমীর হত্যা মামলার এজাহারভুক্ত ৩ ও ৪ নম্বর আসামি আকাশ ও সাকিবকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) রাতে এসআরবি-৬ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ এর একটি চৌকস দল কেএমপির খানজাহান আলী থানাধীন মহেশ্বরপাশা এলাকা এবং ফুলবাড়ী গেট পুলিশ বক্সের সামনে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার করা হয়—

১। আকাশ (২২), পিতা- মৃত ওমর আলী, সাং- ফুলবাড়ী গেট, থানা- খানজাহান আলী,
২। সাকিব (২১), পিতা- ফারুক মিয়া, সাং- সেনপাড়া, থানা- দৌলতপুর, জেলা- খুলনা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম সাজমীর ইসলাম খানজাহান আলী থানাধীন কুয়েট ক্যাম্পাসের পকেট গেটের সামনে তন্বী স্টোর নামক চায়ের দোকানে কাজ করতো। গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গ্রেফতারকৃত দুই আসামিসহ অন্যান্য আসামিরা তাকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা চুরির অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে কুয়েট ক্যাম্পাসের মেডিকেলের সামনে ফেলে রেখে যায়।

পরে মামলার ১ ও ২ নম্বর সাক্ষী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ভিকটিম মৃত্যুবরণ করে। এ ঘটনায় ভিকটিমের মা শাহানারা বেগম খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি খুলনার খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews