বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষার দিকনির্দেশনায় যবিপ্রবিতে দুই মাসব্যাপী সেমিনার নিরাপত্তাহীনতায় পরিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন হামলাকারীদের গ্রেপ্তারের দাবি কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি

বিদেশে উচ্চশিক্ষার দিকনির্দেশনায় যবিপ্রবিতে দুই মাসব্যাপী সেমিনার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ইমরান হোসেন, যবিপ্রবি সংবাদদাতা:বিদেশে উচ্চশিক্ষা, বৃত্তি, গবেষণা ও পিএইচডি বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই মাসব্যাপী সেমিনার সিরিজের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে পরিচালিত ‘উচ্চশিক্ষা সহায়তা ডেস্ক’ প্রকল্পের আওতায় ধারাবাহিকভাবে পাঁচটি সেমিনার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: রাফিউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশে উচ্চশিক্ষা ও বৃত্তিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ সেমিনার সিরিজে বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি পাওয়ার প্রক্রিয়া, গবেষণা ও পিএইচডির সম্ভাবনা এবং আবেদনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এসব সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট দেশের উচ্চশিক্ষাব্যবস্থা, বৃত্তির সুযোগ, আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে ধারণা পাবেন।

সেমিনার সিরিজের প্রথম পর্ব আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এতে অস্ট্রেলিয়ায় বৃত্তির সুযোগ ও আবেদনের কৌশল নিয়ে আলোচনা করা হবে। এরপর ১১ নভেম্বর চীনে পিএইচডির সুযোগ ও প্রস্তুতি, ১৮ নভেম্বর জাপানে উচ্চশিক্ষার সম্ভাবনা, ২৫ নভেম্বর ইউরোপীয় বৃত্তির জন্য আবেদন ও প্রস্তুতি এবং ৩০ নভেম্বর যুক্তরাষ্ট্রে বৃত্তির সুযোগ ও সম্ভাব্য প্রতিবন্ধকতা মোকাবিলার কৌশল নিয়ে পৃথক সেমিনার অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সেমিনারগুলো দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত গুগল ফর্মে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে। সেমিনার সিরিজে সার্বিক সহযোগিতা করবে যবিপ্রবি রিসার্চ সোসাইটি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews