বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে জমি বিরোধে হামলায় নিহত-১ খুলনায় বাস টার্মিনালে অভিযান: ৬ কেজির বেশি আইস উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা পুনরায় যাচাইয়ে যশোরে নতুন কমিটি শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা শৈলেন্দ্রনাথ মজুমদার রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত টাকা চুরির অপবাদ দিয়ে সাজমীর হত্যা: এজাহারভুক্ত ২ আসামি গ্রেফতার খুলনার রূপসায় ইটভাটায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার সারা দেশের গ্রাহকদের জন্য নগদের নতুন অ্যাপ, গোপালগঞ্জে প্রচার-র‍্যালি। ভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ২ লাখ টাকা

শ্যামনগরে জমি বিরোধে হামলায় নিহত-১

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের গোপালপুরে জমি বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত হয়েছেন। উপজেলার গৌরিপুর গ্রামের মোজাম মিস্ত্রি হামলার স্বিকার হয়ে শ্যামনগর হাসপাতালে সংকটপন্ন অবস্থায় ভর্তি করা হলেও অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে অন্যত্রে স্থানান্তর করা হলে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ১৩ অক্টোবর( মঙ্গলবার) বিকালে মৃত্যু বরণ করেছেন।

মোজাম মিস্ত্রির পুত্র তোজাম জানায়, ১০ অক্টোবর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তার পিতা প্রতি দিনের ন্যায় শ্যামনগর থেকে গৌরিপুরে বাড়ি যাওয়ার পথে গোপালপুর ব্রিজের ওপর জমি বিরোধের প্রতিপক্ষ গৌরিপুরের ইস্রাফিল মিস্ত্রির পুত্র বিজয়, ওমর মিস্ত্রির ছেলে আবুজার, হাসেম মিস্ত্রির পুত্র সাগরসহ ৭/৮ জন পূর্ব পরিকল্পিত ভাবে মোজাম মিস্ত্রি কে এলোপাতাড়ি দা দিয়ে কোপাতে থাকে এবং লাঠি ও রড দিয়ে মেরে মারাত্মক জখম করে মৃত্যু ভেবে খালে ফেলে চলে যায়। ইস্রাফিল মিস্ত্রি আওয়ামীলীগের নেতা হওয়ায় তাকে পুলিশ গ্রেফতার করলে সন্ধানদাতা সন্দেহে মোজাম মিস্ত্রিকে এ মারপিট করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। দীর্ঘদিন ধরে মোজাম মিস্ত্রির সাথে ইস্রাফিল মিস্ত্রির জমি বিরোধ চলে আসছিল। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও মামলা হয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews