সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চেকপোস্টে বেপরোয়া ট্রাকের ধাক্কায় এসআরবির ওয়ারেন্ট অফিসার আলমগীর নিহত, শোকপ্রকাশ করেছে এসআরবি পরিবার যশোর চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২ যশোর শহরে ডিবির অভিযানে ১৬ যুবক আটক যশোরে এসআইয়ের বিরুদ্ধে ঘরে ঢুকে তল্লাশি ও নারীকে হেনস্তার অভিযোগ যশোর নওয়াপাড়ায় শ্রমিক সরদারকে মারধর ও টাকা ছিনতাইয়ের প্রতিবাদে বিক্ষোভ যশোরে ছাত্রীনিবাস মালিকের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ সাবেক প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর ভাংচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির নিকট বক্তব্য উপস্থাপনের আহ্বান সংবাদ সম্মেলনে অভিযোগ চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করায় আয়কর আইনজীবীকে হুমকি দিচ্ছেন বিএনপি নেতারা! যশোরে জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মানববন্ধন ও র‍্যালি যশোরে ১০-১৫ দিন ধরে সিএনজি সংকট পাম্পে ‘গ্যাস নেই’ সাইনবোর্ড, দুর্ভোগে অ্যাম্বুলেন্স ও রেন্ট-এ-কার চালক

সাবেক প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর ভাংচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির নিকট বক্তব্য উপস্থাপনের আহ্বান

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

যবিপ্রবি প্রতিনিধি: ইমরান হোসেন:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নির্মিত ভিত্তিপ্রস্তর ভাঙচুরের ঘটনায় কারা জড়িত সে বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য গঠিত তদন্ত কমিটির নিকট ঘটনার বিষয় জানতে স্ব-শরীরে উপস্থিত হয়ে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করা হয়েছে।

গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক ও রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড.এইচ এম জাকির হোসেন স্বাক্ষরিত ও ৩ অক্টোবর প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১২ সালের ৫ এপ্রিল তারিখে সংঘটিত বাংলাদেশের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর নামে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মিত ভিত্তিপ্রস্তর ভাংচুরের ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে সুষ্ঠু তদন্তের জন্য গঠিত তদন্ত কমিটির নিকট ঘটনার বিষয়ে আগামী ৫ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ রোজ সোমবার বেলা ১২:৩০ ঘটিকায় কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এইচ. এম. জাকির হোসেন, সন্মানিত রিজেন্ট বোর্ড সদস্য এর অফিস কক্ষে (কক্ষ নং-৫১৩, স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবন) স্ব-শরীরে উপস্থিত হয়ে বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করা হল।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল ২০১২ সালে যবিপ্রবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নির্মিত ভিত্তিপ্রস্তর ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রকৃত ঘটনা উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews