শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক মনিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে শহীদ ইকবাল দীর্ঘদিনের খেদমত শেষে বাইতুল আমান মসজিদের খতিব মাওলানা আবু বক্কর সিদ্দিককে অশ্রুসজল সংবর্ধনা ও বিদায় দেখার কেউ নেইঃ পুকুরের উপর নড়বড়ে কাঠের দোকানে বৃদ্ধার মানবতার জীবন! যশোর সীমান্তে ৬ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে সৌদি আরবে হুতি হামলার প্রতিবাদে মানববন্ধন ডায়ের খালের গেটে শ্রমিকদের সঙ্গে পানিতে নেমে শেওলা পরিষ্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য! নদীর লবণ পানি ওঠানামায় ক্ষতির অভিযোগ, অবৈধ পাইপ অপসারণের দাবি এলাকাবাসীর

মনিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে শহীদ ইকবাল

  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মণিরামপুর প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২ অক্টঃ) বেলা ৩টায় কাশিপুর গ্রামবাসীর আয়োজনে আহমদ আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট -২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলে ফ্রী কিক্ দিয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন মনিরামপুর উপজেলা বিএনপি সাবেক সভাপতি বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব এড. শহীদ মোঃ ইকবাল হোসেন। এ সময় মণিরামপুর থানা পুলিশের এস আই তুহিন,গণমাধ্যম কর্মী ও উপজেলা বিএনপির স্থানীয় ও আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পূর্বনির্ধারিত সূচির আলোকে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্বোধনের কথা থাকলেও ব্যাস্ততার কারনে যেতে না পারায় দুঃখ প্রকাশ করে তিনি আনুষ্ঠানিকতা শেষের অনুমতিক্রমে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নওয়াপাড়া পিকেট ইলেভেন ২-১ ব্যাবধানে যশোর ইয়ং বয়েজ ক্লাবকে পরাজিত করে বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে আয়োজক কমিটি।
‎দীর্ঘদিন পর ফুটবলের এমন জমকালো আয়োজনে দর্শকদের উপস্থিতি ছিলো দেখার মতো। অনেকে এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন আগত দর্শনার্থী ফুটবল প্রেমীরা। যুব সমাজকে মাদক ও অনলাইন জুয়ার আসক্তি রোধে এবং খেলার মাঠে যুবসমাজকে আকৃষ্ট করতে মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কাশিপুর গ্রামবাসীর এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বলে জানিয়েছে সংশ্লিষ্ট টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি মোঃ আশরাফ উজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ আকবার আলী। অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হতে অনুষ্ঠিতব্য সকল খেলার মাঠের দায়িত্বে থাকা আহমদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবু হানিফা স্থানীয় যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও জুয়ার আসক্তি হতে বের হওয়ার আহবান জানান।
‎

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews