বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে জমি বিরোধে হামলায় নিহত-১ খুলনায় বাস টার্মিনালে অভিযান: ৬ কেজির বেশি আইস উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা পুনরায় যাচাইয়ে যশোরে নতুন কমিটি শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা শৈলেন্দ্রনাথ মজুমদার রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত টাকা চুরির অপবাদ দিয়ে সাজমীর হত্যা: এজাহারভুক্ত ২ আসামি গ্রেফতার খুলনার রূপসায় ইটভাটায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার সারা দেশের গ্রাহকদের জন্য নগদের নতুন অ্যাপ, গোপালগঞ্জে প্রচার-র‍্যালি। ভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ২ লাখ টাকা

ভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ২ লাখ টাকা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ রিপন শেখ
ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) উপজেলার মানিকদহ, নাসিরাবাদ ও কাউলিবেড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল্লাহ।
অভিযানে নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং কাউলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা এলাকায় একই অপরাধে আরেক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাঁদের এ জরিমানা করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, জরিমানার পুরো ২ লাখ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ ছাড়া মানিকদহ ইউনিয়নের কান্দারপাড় (ফাজিলপুর) এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হয় এবং উত্তোলনে ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল্লাহ জানান, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ, নদী ও পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews