বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যবিপ্রবিতে নৈতিকতা, জার্নাল রিট্যাকশন ও বাজেট সমন্বয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে ২ কেজি গাঁজাসহ যুবক আটক নকশা অনুমোদন ছাড়াই যশোরে ১০ তলা ভবনের নির্মাণকাজ চলমান, প্রশ্নের মুখে তদারকি ৩৫ বছর ৯ মাস ৫ দিনের শিক্ষকতা জীবনের অবসান, ভালোবাসা ও শ্রদ্ধায় আনন্দ কুমার মল্লিককে বিদায় শ্যামনগরে জমি বিরোধে হামলায় নিহত-১ খুলনায় বাস টার্মিনালে অভিযান: ৬ কেজির বেশি আইস উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা পুনরায় যাচাইয়ে যশোরে নতুন কমিটি শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা শৈলেন্দ্রনাথ মজুমদার রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা পুনরায় যাচাইয়ে যশোরে নতুন কমিটি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি যশোর, ১৩ অক্টোবর ২০২৬: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের তালিকা পুনরায় যাচাই-বাছাইয়ের লক্ষ্যে যশোরে নতুন কমিটি গঠন করা হয়েছে। পূর্ববর্তী তালিকায় বিভিন্ন বিতর্ক ও অসংগতি নিয়ে প্রশ্ন ওঠায় প্রকৃত আহত ও নিহতদের শনাক্তকরণ এবং তালিকার নির্ভুলতা নিশ্চিত করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা অফিস আদেশ অনুযায়ী, জেলা প্রশাসককে সভাপতি করে গঠিত কমিটিতে নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছেন সাজিদুর রহমান সাগর ও সামিউল আলম শিমুল, যাঁরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁরা পূর্ববর্তী কমিটির সদস্য মেজবাউর রহমান রামিম ও শোয়েব হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন।

কমিটিতে জেলা পুলিশ সুপার, যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিভিল সার্জন, যশোর।

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের তালিকা একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্বের সঙ্গে সংশ্লিষ্ট। তাই তালিকাভুক্ত ব্যক্তিদের তথ্য, ঘটনার প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে যাচাই করে প্রকৃত ভুক্তভোগীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এ উদ্যোগের মূল লক্ষ্য।

নতুন কমিটির মাধ্যমে যাচাই-বাছাই কার্যক্রম আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের। একই সঙ্গে প্রকৃত আহত ও নিহতদের তথ্যের যথার্থতা নিশ্চিত করে তালিকাসংক্রান্ত বিতর্ক নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

—প্রেস বিজ্ঞপ্তি—

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews