
নিজেস্ব প্রতিবেদক: বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সুমন সরদার এবং মহাসচিব মীর দিনার হোসেন স্বাক্ষরিত অনুমোদনপত্রে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে মো. নাসির উদ্দিন নাসিমকে আহ্বায়ক, মো. মোস্তফা কামাল ও মো. ইমাম হোসেনকে যুগ্ম আহ্বায়ক এবং মো. আসিফ আকবর সেতুকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— মো. জাহিদুর রহমান, মো. আজমল হুদা, মো. নাসির উদ্দিন নয়ন, মো. নুরউদ্দিন খান সোহাগ, আবুল কাদের রিপন, মো. রেজাউল করিম রতন ও মো. রবিউল ইসলাম রবি।
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে যশোর জেলার সব উপজেলার সাংবাদিকদের নিয়ে সম্মেলন আয়োজনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বার্তা প্রেরক হিসেবে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. ওয়ালিউল্লাহর নাম উল্লেখ করা হয়েছে।