বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও অপপ্রচার রোধে কঠোর অবস্থানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কেশবপুরে ৩ হাজার ২৩০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় এক ব্যবসা প্রতিষ্ঠানে লাখ টাকা চাঁদাদাবি করে হুমকী ধামকীতে থানায় অভিযোগ খুলনার টুটপাড়ায় এসআরবি-৬ এর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার খুলনার রূপসায় মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড শিবচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ভাঙ্গার আরমান নিহত, আহত ২ ডুমুরিয়ায় সারের পর্যাপ্ত মজুদ, ফসল উৎপাদনে শঙ্কামুক্ত কৃষক খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে সন্দেহভাজনদের গুলি বিনিময়, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার যশোরের ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ একজন গ্রেপ্তার শার্শায় পুলিশের পৃথক অভিযানে ৯৯ বোতল কাশির সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

খুলনার টুটপাড়ায় এসআরবি-৬ এর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

খুলনার টুটপাড়ায় এসআরবি-৬ এর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীর সদর থানাধীন পশ্চিম টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল পশ্চিম টুটপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মৃত নওয়াব আলী সিকদারের বাড়ির পুরাতন রান্নাঘর থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রের পাশ থেকে একটি মোবাইল ফোন পাওয়া যায়। ওই মোবাইল ফোনের সূত্র ধরে উদ্ধারকৃত অস্ত্র ও মোবাইলটি খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজানের (২৬) বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত অস্ত্র ও আলামত বিধি মোতাবেক জব্দ করা হয়। এ ঘটনায় পলাতক শহিদুল ইসলাম সিজান (২৬), পিতা মৃত শাহজাহান সিকদার, সাং টুটপাড়া, থানা খুলনা সদর, জেলা খুলনার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত খুলনা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসআরবি-৬।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews