সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ভাঙ্গার আরমান নিহত, আহত ২ ডুমুরিয়ায় সারের পর্যাপ্ত মজুদ, ফসল উৎপাদনে শঙ্কামুক্ত কৃষক খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে সন্দেহভাজনদের গুলি বিনিময়, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার যশোরের ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ একজন গ্রেপ্তার শার্শায় পুলিশের পৃথক অভিযানে ৯৯ বোতল কাশির সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ যশোরে ফাঁদে ফেলে শালী দুলাভাইয়ের অপহরণ ও মুক্তিপণ আদায় অতপরঃ থানায় অভিযোগ গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল, ভাঙচুর ও টায়ারে আগুন মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, পলাতক আসামিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি যশোরের বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শিবচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ভাঙ্গার আরমান নিহত, আহত ২

  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আরমান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরমানের মৃত্যু হয়।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে শিবচর উপজেলার আড়িয়াল খাঁ এলাকার সামনের আন্ডারপাসের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের ফারুক শেখের ছেলে। আহতরা হলেন একই গ্রামের আরাফাত (১৬), তাঁর বাবা আবু শেখ এবং সুজন শেখ, তাঁর বাবা ছালাম শেখ।
আহত সুজন শেখ জানান, তাঁরা তিন বন্ধু ঘুরতে আড়িয়াল খাঁ এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেলে করে ভাঙ্গায় ফেরার পথে আড়িয়াল খাঁ এলাকার সামনের আন্ডারপাসের কাছে পৌঁছালে পেছন থেকে আরেকটি মোটরসাইকেল তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তাঁরা তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
সুজন আরও বলেন, “পেছন থেকে মোটরসাইকেলটি আমাদের ধাক্কা দেওয়ার পর আমরা তিনজনই পড়ে গিয়ে গুরুতর আহত হই। ধাক্কা দেওয়া মোটরসাইকেলটি দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে চলে যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে আমাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান।”
পরিবারের সদস্যরা আহত তিন বন্ধুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরমানের মৃত্যু হয়। আহত অপর দুজনের চিকিৎসা চলছে।
মাত্র ১৭ বছর বয়সে আরমানের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবরে পূর্ব সদরদী গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews