বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও অপপ্রচার রোধে কঠোর অবস্থানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কেশবপুরে ৩ হাজার ২৩০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় এক ব্যবসা প্রতিষ্ঠানে লাখ টাকা চাঁদাদাবি করে হুমকী ধামকীতে থানায় অভিযোগ খুলনার টুটপাড়ায় এসআরবি-৬ এর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার খুলনার রূপসায় মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড শিবচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ভাঙ্গার আরমান নিহত, আহত ২ ডুমুরিয়ায় সারের পর্যাপ্ত মজুদ, ফসল উৎপাদনে শঙ্কামুক্ত কৃষক খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে সন্দেহভাজনদের গুলি বিনিময়, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার যশোরের ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ একজন গ্রেপ্তার শার্শায় পুলিশের পৃথক অভিযানে ৯৯ বোতল কাশির সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

খুলনার রূপসায় মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

খুলনার রূপসায় মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড

নিজেস্ব প্রতিবেদক: খুলনার রূপসা উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে গাঁজা সেবনের অপরাধে দুই যুবককে আটক করেছে এসআরবি-৬। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটে খুলনা জেলার রূপসা থানাধীন ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের জাবুসা গ্রামসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-৬, সদর কোম্পানির একটি টহল দল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হুসাইন রাজুর নেতৃত্বে যৌথভাবে এ মাদকবিরোধী অভিযান চালায়।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘন করে গাঁজা সেবনের অপরাধে দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলার ফকিরহাট থানার ছোট খাজুরা গ্রামের মোঃ ওহিদ শেখের ছেলে মোঃ হোসাইন শেখ এবং একই গ্রামের মোঃ নজরুল শেখের ছেলে তামিম শেখ।

পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক দুই ব্যক্তির প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, মাদকের অপব্যবহার ও অবৈধ মাদকদ্রব্যের বিস্তার রোধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews