বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও অপপ্রচার রোধে কঠোর অবস্থানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কেশবপুরে ৩ হাজার ২৩০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় এক ব্যবসা প্রতিষ্ঠানে লাখ টাকা চাঁদাদাবি করে হুমকী ধামকীতে থানায় অভিযোগ খুলনার টুটপাড়ায় এসআরবি-৬ এর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার খুলনার রূপসায় মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড শিবচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ভাঙ্গার আরমান নিহত, আহত ২ ডুমুরিয়ায় সারের পর্যাপ্ত মজুদ, ফসল উৎপাদনে শঙ্কামুক্ত কৃষক খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে সন্দেহভাজনদের গুলি বিনিময়, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার যশোরের ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ একজন গ্রেপ্তার শার্শায় পুলিশের পৃথক অভিযানে ৯৯ বোতল কাশির সিরাপ ও ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও অপপ্রচার রোধে কঠোর অবস্থানে খুলনা মেট্রোপলিটন পুলিশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও অপপ্রচার রোধে কঠোর অবস্থানে খুলনা মেট্রোপলিটন পুলিশ

নিজেস্ব প্রতিবেদক:সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, প্রতারণা, ভুয়া তথ্য প্রচার ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এ ধরনের অপতৎপরতা বন্ধে নগরবাসীর প্রতি সতর্কবার্তা জারি করে তিন দফা নির্দেশনা দিয়েছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও চক্র অনুমোদনহীন অনলাইন পোর্টাল, নামসর্বস্ব পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিজেদের সাংবাদিক বা বিভিন্ন পেশার পরিচয় দিয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শন করছে। পাশাপাশি জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে সত্যতাবিহীন, গুজব ও বিভ্রান্তিকর তথ্য, ছবি, ভিডিও এবং মানহানিকর সংবাদ প্রচারের ঘটনাও ঘটছে।

এ পরিস্থিতিতে নগরীর জনশৃঙ্খলা, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে তিনটি বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে কেএমপি।

প্রথমত, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কেউ সাংবাদিক বা অন্য কোনো পেশার ভুয়া পরিচয়পত্র কিংবা আইডি কার্ড ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি, অর্থ আদায় কিংবা কোনো ধরনের চাপ সৃষ্টি করতে পারবেন না।

দ্বিতীয়ত, জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বা রাষ্ট্র ও সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন সত্যতাবিহীন, উসকানিমূলক ও বিভ্রান্তিকর সংবাদ, ছবি, ভিডিও কিংবা বক্তব্য জনসম্মুখে বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

তৃতীয়ত, কোনো সরকারি-বেসরকারি দপ্তর, পেশাজীবী চক্র কিংবা জনসমাগমস্থলে ভুয়া পরিচয়ের মাধ্যমে প্রতারণা, চাঁদাবাজি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫-এর ৫৯ ও ৬০ ধারাসহ প্রচলিত দণ্ডবিধি, ১৮৬০-এর চাঁদাবাজি ও প্রতারণাসংক্রান্ত ধারা এবং সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া খুলনা মহানগরীতে ভুয়া পরিচয়দানকারী, চাঁদাবাজ কিংবা অপপ্রচারকারীর সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় অথবা খুলনা মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করারও আহ্বান জানানো হয়েছে।

জনস্বার্থে জারি করা এ গণবিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আদেশ বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews