
ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুরে ৩ হাজার ২৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা ও মসুরির বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার কৃষকদের মধ্যে জনপ্রতি ১ কেজি সরিষার বীজ, ১ কেজি মসুরির বীজ এবং ২০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, পৌর জামায়াতের আমির মো. জাকির হোসেন ও এনসিপির উপজেলা শাখার আহ্বায়ক সম্রাট হোসেন প্রমুখ।