রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার সাতক্ষীরার দেবহাটায় ৩৪৭ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নড়াইলে স্বর্ণালংকার নগদ টাকাসহ কোটি টাকার মালামাল ডাকাতি অভিযোগ ভাঙ্গা সরকারি মডেল পাইলট স্কুলের শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন যবিপ্রবির সংলগ্ন রাস্তায় পাশে উচ্ছিষ্ট ফেলছেন দোকানিরা, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী-পথচারী ব্রিটিশবিরোধী থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলন: আমৃত্যু লড়াকু কমরেড কামাখ্যা প্রসাদ রায় চৌধুরী বাঘারপাড়ায় শপিং ব্যাগে মোড়ানো দুটি ককটেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য চাড়াভিটায় স্বর্ণের দোকানে চুরি ৮ ভরি স্বর্ণালংকারসহ নগদ টাকা লুটের অভিযোগ। নিজামপুরে বিএনপি নেতা মিজানুর রহমানের সমর্থনে সমাবেশ ও সংবাদ সম্মেলন অনলাইন জুয়ায় আসক্ত স্বামীকে নিষেধ করায় স্ত্রীকে মারধরের অভিযোগ

ভাঙ্গা সরকারি মডেল পাইলট স্কুলের শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এক খণ্ডকালীন শিক্ষকের বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশালীন ও আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোঃ নজরুল ইসলামকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি অভিযোগের তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি অভিযুক্ত শিক্ষক ও এক ছাত্রীর কথিত আপত্তিকর আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা এক চিঠিতে জানানো হয়, বিদ্যালয়ের প্রভাতি শাখার সহকারী শিক্ষক (খণ্ডকালীন) মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন শেখকে। কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) মোঃ হাফিজুর রহমান এবং সহকারী শিক্ষক (টেকনিক্যাল) মোঃ হায়দার হোসেন।
চিঠিতে তদন্ত কমিটিকে পত্র পাওয়ার পাঁচ দিনের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের চিঠিতে তদন্ত কমিটি গঠন ও সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের কথা জানানো হলেও সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।
শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে স্থানীয় সচেতন মহল গুরুত্বারোপ করেছেন। তাঁদের মতে, অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা প্রয়োজন। তবে তদন্ত শেষ হওয়ার আগে অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করা সমীচীন নয়।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মোঃ নজরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।
ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামে লসু মুন্সি ছেলে নজরুল ইসলাম মুন্সী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews