রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
যশোর বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা যশোর সীমান্তে ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি দুর্গাপূজার ছুটিতে তীব্র যানজটে মণিরামপুর! যশোরে ‘ডেন্টাল ওয়ার্ল্ড’-এর শুভ উদ্বোধন মাদক সেবনের ভিডিও ভাইরাল ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার। মণিরামপুরে মাদক ব্যবসায়ীর স্ত্রীর নামে সারের ডিলারশিপ প্রতিবাদে মানববন্ধন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেলেন যশোরের দুই তরুণ গোপালগঞ্জে সরকারি স্কুলে ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ, দুই লাখ টাকা দাবির নালিশ ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ এসআরবি-৬ এর হাতে ১ জন আটক ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার

যশোর সীমান্তে ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার (২৪ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি’র টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় ৪০টি শাড়ী, ২ কেজি কিসমিস ও ১৪২টি কসমেটিক্স সামগ্রী। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ৩২ হাজার ১০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews