রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোর বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা যশোর সীমান্তে ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি দুর্গাপূজার ছুটিতে তীব্র যানজটে মণিরামপুর! যশোরে ‘ডেন্টাল ওয়ার্ল্ড’-এর শুভ উদ্বোধন মাদক সেবনের ভিডিও ভাইরাল ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার। মণিরামপুরে মাদক ব্যবসায়ীর স্ত্রীর নামে সারের ডিলারশিপ প্রতিবাদে মানববন্ধন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেলেন যশোরের দুই তরুণ গোপালগঞ্জে সরকারি স্কুলে ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ, দুই লাখ টাকা দাবির নালিশ ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ এসআরবি-৬ এর হাতে ১ জন আটক ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার

মাদক সেবনের ভিডিও ভাইরাল ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার।

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি মহিউদ্দিন নাহিদ কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

নরেন্দ্রপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক হাবিবুল্লাহ বিশ্বাস সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জনানো হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে নরেন্দ্রপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক ইমামুল ইসলাম তুহিন জানান সম্প্রতি ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আহবায়ক নাহিদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা সহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের প্রমান পাওয়া যায় যে কারনে নাহিদ কে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এবং নাহিদের কোন অপকর্মের দায় দল নিবে না, দলীয় সকল পর্যায়ে নেতাকর্মীদের নাহিদের সাথে যোগাযোগ না রাখার বিষয়ে সতর্ক করা হয়।

নরেন্দ্রপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গোপালপুর ও আশেপাশের খোজ নিলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান নাহিদের মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী। মাদক সেবন ও মাদক ব্যবসার সাথেও জড়িত নাহিদ সরকার দলীয় নেতা হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাননা।
সম্প্রতি সেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা নাহিদের মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হয়। এই ভিডিও ভাইরালের ঘটনার গোপালপুর গেট সংলগ্ন একটি বাড়িতে হামলা, কয়েকজন নারীকে মারধর ও লুটপাট চালায় নাহিদ ও তার সহযোগীরা। ভুক্তভোগী কয়েকজন রাতের আধারে বাড়ি ছেড়ে অনত্র চলে যায়। এঘটনায় বাড়ির অন্য বাসিন্দারাও আতংকে আছে। ওই বাড়ির একজন বাসিন্দা জানান নাহিদ ও তার সহযোগীরা জোর করে আমাদের বাড়িতে নিয়মিত মাদক সেবন করতে আসে আমরা নিষেধ করায় আমাদের সব সময় হুমকি ধামকি দিত। আমরা ভয়ে কিছু বলি না। এঘটনায় নিরাপত্তা চেয়ে ও মাদক সেবীদের আটক ও শাস্তির দাবী জানান।
এ বিষয়ে নরেন্দ্রপুর পুলিশ ফাড়ির ইন্চার্জ মিলন মোল্লা কে জানতে চাইলে তিনি জানান স্থানীয় রাজনৈতিক দলের এক নেতার মাদক সেবনের একটি ভিডিও আমাদের নজরে এসেছে। ভিডিওর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত করে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews