রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোর বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা যশোর সীমান্তে ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি দুর্গাপূজার ছুটিতে তীব্র যানজটে মণিরামপুর! যশোরে ‘ডেন্টাল ওয়ার্ল্ড’-এর শুভ উদ্বোধন মাদক সেবনের ভিডিও ভাইরাল ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার। মণিরামপুরে মাদক ব্যবসায়ীর স্ত্রীর নামে সারের ডিলারশিপ প্রতিবাদে মানববন্ধন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেলেন যশোরের দুই তরুণ গোপালগঞ্জে সরকারি স্কুলে ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ, দুই লাখ টাকা দাবির নালিশ ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ এসআরবি-৬ এর হাতে ১ জন আটক ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার

মণিরামপুরে মাদক ব্যবসায়ীর স্ত্রীর নামে সারের ডিলারশিপ প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আবু রায়হান, মণিরামপুর :যশোরের মণিরামপুর উপজেলার সারের ডিলারশিপ নিয়োগকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ, মানববন্ধন ও অভ্যন্তরীণ কোন্দলের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মূলত দীর্ঘদিনের ত্যাগী নেতা-কর্মীদের বঞ্চিত করে দলের প্রভাবশালী নেতারা স্বজনপ্রীতি, অনিয়ম ও ক্ষেত্রবিশেষ আওয়ামীলীগ কেন্দ্রিক লোকদের ডিলারশিপ দেওয়ার অভিযোগে এই রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে মাদক ব্যবসায়ীর স্ত্রীর নামে সারের ডিলারশিপ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার বিকালে কোনাকোলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও বিএনপির নেতা নাজমুল হক টিটো, আব্দুল মান্নান, ফারুক হোসেন, মহাতাপ উদ্দিন, হাসানুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কবির হোসেনসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

মনববন্ধনে নেতৃবৃন্দ মাদক ব্যবসায়ীর স্ত্রীর নামে দেওয়া ডিলারশিপ দ্রুত বাতিলের দাবী করেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews