
নিজস্ব প্রতিবেদক:আগামী ১১ নভেম্বর ২০২৬ যশোর বার্তার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ বিকেলে প্রধান কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মো. শিহাব উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর বার্তার মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কে এম ইদ্রিস আলী, সহ সভাপতি আব্দুস সাত্তার কিনে, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, সহকারী সাহিত্য সম্পাদক এম হাসান মাহমুদ, সহকারী মফস্বল বার্তা সম্পাদক মহব্বত আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সহকারী সম্পাদক শেখ ওয়ালিউর রহমান, প্রধান ফটো সাংবাদিক সানোয়ার আলম সানু, ফটো সাংবাদিক এম এ কবির, সিনিয়র প্রতিবেদক এনামুল হক, ফোরামের অর্থ সম্পাদক মোল্লা অবায়দুর রহমান, দপ্তর সম্পাদক সোহেল রানা, বিশেষ প্রতিনিধি জহুরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক রেজাউল করিম সাগর, তবিবুর রহমান, শিমুল বিশ্বাস, নওয়াপাড়া অফিস প্রধান ইবাদুল ইসলাম, আশাশুনি প্রতিনিধি ইয়াসিন আরাফাত পিন্টু প্রমুখ।
সভায় ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ১২ নভেম্বর সাতক্ষীরা অফিসের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। ১১, ১২ ও ১৩ নভেম্বর তিনদিনব্যাপী নওয়াপাড়া অফিস প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। এছাড়া ঢাকা ব্যুরো অফিসসহ সকল বিভাগ, জেলা, উপজেলা, গুরুত্বপূর্ণ স্থানের প্রতিনিধিগণ তাদের সুবিধামত সময়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতারও আহ্বান করা হয়।