রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোর বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা যশোর সীমান্তে ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি দুর্গাপূজার ছুটিতে তীব্র যানজটে মণিরামপুর! যশোরে ‘ডেন্টাল ওয়ার্ল্ড’-এর শুভ উদ্বোধন মাদক সেবনের ভিডিও ভাইরাল ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার। মণিরামপুরে মাদক ব্যবসায়ীর স্ত্রীর নামে সারের ডিলারশিপ প্রতিবাদে মানববন্ধন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেলেন যশোরের দুই তরুণ গোপালগঞ্জে সরকারি স্কুলে ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ, দুই লাখ টাকা দাবির নালিশ ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ এসআরবি-৬ এর হাতে ১ জন আটক ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার

দুর্গাপূজার ছুটিতে তীব্র যানজটে মণিরামপুর!

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ এক মাসের চুক্তির মেয়াদ শেষে চলতি মাসের ৯ তারিখে ১৬জন আনসার সদস্য মণিরামপুর বাজার হতে তাদের দায়িত্ব শেষ করেছে। পরদিন হতেই আবারো চিরচেনা যানজটে ফিরেছে দেশের বৃহত্তম উপজেলা শহর মণিরামপুর। ব্যাস্ততার শহরে আবারো দেখা যাচ্ছে অবৈধ স্টান্ড,যত্রতত্র গাড়ি পার্কিং,বেড়েছে দখলদারিত্ব,সড়কে নেই সিগন্যাল,বসেছে ছোট ছোট দোকানের পসরা,নেই কোন নিয়ন্ত্রণ,হচ্ছে বিশৃঙ্খলা! স্থানীয় ব্যবসায়ী,পথচারী,দূরপাল্লার পরিবহন চালক ও সংশ্লিষ্ট ভুক্তভোগীরা পড়েছে চিরচেনা যানজটের কবলে। তীব্র যানজটে যুক্ত হয়েছে সনাতনী ধর্মালম্বীদের দুর্গাপূজার আমেজে ঘোরাঘুরি করতে আসা বিভিন্ন শ্রেনী পেশার মানুষের বিব্রতকর পরিস্থিতি। ১৯ হতে ২৪শে অক্টোবর সকাল হতে রাত পর্যন্ত ঘড়ির কাঁটার মতো ঘুরে ফিরে মণিরামপুর বাজারের প্রধান সড়কে লেগেছে টানা যানজট। নিত্য নৈমিত্তিক যানজটে বড় ভোগান্তি রোগী বহনের এ্যাম্বুলেন্সের হুইসেলের সাথে চলতি দুর্গাপূজার দর্শনার্থীরাও যানজটে থেমে গিয়ে বিরক্তিকর পরিস্থিতিতে পড়ে ট্রাফিক নিয়োগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে অনেক সনাতনী। উল্লেখ্য, পার্শবর্তী সকল উপজেলা শহরে বড় বড় ভবন গুড়িয়ে রাস্তা প্রসস্থকরন করা হলেও একমাত্র মণিরামপুরে ভবনের নকশা মোতাবেক সংকীর্ন থেকে গেছে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণুরামপুর বাজারের ৭’শ মিটার রাস্তা। যার অস্থায়ী সমাধানকল্পে কয়েকবার স্ব শরীরে নিজে মনিটরিং শেষে জনস্বার্থে মণিরামপুর পৌরসভার আওতায় ১৬ জন আনসার সদস্যকে জন প্রতি ৬৫০টাকা পারিশ্রমিকে এক মাসের মণিরামপুর বাজারে নিয়োগ দেন পৌর প্রশাসক মোঃ সম্রাট হোসেন। যথা উপযুক্ত ব্যবস্থায় এক মাস মণিরামপুর বাজারে লেগে থাকেনি যানজট,দেখা যায়নি দখলদারিত্ব,ছিলোনা অবৈধ স্টান্ড। আনসার সদস্যদের দেওয়ায় দায়িত্বে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন জনমনে প্রশংসা কুড়িয়েছেন। সোস্যাল মিডিয়ায় একাধিক ভেরিফায়েড ফেইসবুক আইডি হতে সম্রাট হোসেনের কার্যক্রমকে প্রশংসা করে পোস্ট শেয়ার করেছে। আনসার সদস্যসের অক্লান্ত পরিশ্রমে মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেছিলো ১টা মাস,কিন্তুু আবারো সেই যানজটে ফিরেছে মণিরামপুর শহর। চলতি এ প্রতিবেদনের মাধ্যমে বিরক্তিকর পরিস্থিতি হতে অস্থায়ী মুক্তিকল্পে পুনরায় আনসার সদস্য নিয়োগের জন্য পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন প্রতি জোর দাবী জানিয়েছে ভুক্তভোগীরা।
প্রধান সড়কের যানজট ও বিশৃঙ্খলা এড়াতে পৌরসভা প্রশাসনের আওতায় তাদের এক মাস চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিলো এবং জনস্বার্থে পুনরায় এ প্রক্রিয়ায় আনসার সদস্য নিয়োগের বেপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে মণিরামপুর পৌর প্রশাসক মোঃ সম্রাট হোসেন। পৌরসভার প্রাতিষ্ঠানিক প্যাডে পৌর প্রশাসকের স্বাক্ষরিত একটি আনসার সদস্য মোতায়েন প্রসঙ্গের পত্রের প্রাপ্তি স্বীকার ও উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনার অপেক্ষায় আছেন বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছেন মণিরামপুর উপজেলা আনসার প্রশিক্ষক (টিআই) শেখ রাজিবুর রহমান। এদিকে দৈনিক সৃষ্ট মণিরামপুর বাজারের এ যানজটের স্থায়ী সমাধানে ধোঁয়াশা থাকায় ভোগান্তি লাঘবে অতিসত্বর পুনরায় আনসার মোতায়েনের বিকল্প কোন পথ নাই বলে মনে করছেন সচেতন মহলের ব্যাক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews