রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোর বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা যশোর সীমান্তে ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি দুর্গাপূজার ছুটিতে তীব্র যানজটে মণিরামপুর! যশোরে ‘ডেন্টাল ওয়ার্ল্ড’-এর শুভ উদ্বোধন মাদক সেবনের ভিডিও ভাইরাল ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার। মণিরামপুরে মাদক ব্যবসায়ীর স্ত্রীর নামে সারের ডিলারশিপ প্রতিবাদে মানববন্ধন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেলেন যশোরের দুই তরুণ গোপালগঞ্জে সরকারি স্কুলে ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ, দুই লাখ টাকা দাবির নালিশ ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ এসআরবি-৬ এর হাতে ১ জন আটক ১৮তম বার দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন আক্তার

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেলেন যশোরের দুই তরুণ

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত ১৯৫ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের দুই তরুণ শাকিব শাহরিয়ার ও রাফে সালমান রিফাত। নতুন কমিটিতে শাকিব শাহরিয়ার সহ-শিক্ষা সম্পাদক এবং রাফে সালমান রিফাত ডায়াস্পোরা সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।মানচিত্র দেখুন

শুক্রবার (২৩ অক্টোবর) দলটির দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির তালিকা প্রকাশ করা হয়।

নতুন দায়িত্ব পাওয়া শাকিব শাহরিয়ার যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পাশাপাশি অনলাইনভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল অব এক্সিলেন্সের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ছিলেন।

অন্যদিকে, একই ইউনিয়নের লাউজানি গ্রামের সন্তান রাফে সালমান রিফাত নতুন কমিটিতে ডায়াস্পোরা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনে রাফে সালমান রিফাত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রভাষক ছিলেন। বর্তমানে তিনি উচ্চশিক্ষার জন্য চীনে অবস্থান করছেন।

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেন দায়িত্বে রয়েছেন। কমিটিতে বিভিন্ন সাংগঠনিক ও সম্পাদকীয় পদে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews