
বিশেষ প্রতিবেদক :কবি শাহরিয়ার সোহেল এর ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রবন্ধগ্রন্থ ‘নারীবাদী কণ্ঠস্বর ও অন্যান্য’ এর আলোচনা অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদে দ্যোতনা সাহিত্য পরিষদের আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. সন্দীপক মল্লিক।
কবি শাহরিয়ার সোহেলের প্রবন্ধগ্রন্থ ‘নারীবাদী কণ্ঠস্বর ও অন্যান্য ’ আলোচনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন প্রফেসর ড. সবুজ শামীম আহসান, বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল খালেক, নাট্যজন দীপংকর দাস রতন, যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সম্পাদক আলমগীর হোসেন বাবু। দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীনের সভাপতিত্বে প্রভাষক ফারহানা হক ও কবি এম এ কাসেম অমিয়র উপস্থাপনায় আলোচনা ও নিবেদিত কবিতা পাঠে অংশ নেন সহকারী অধ্যাপক নার্গিস খন্দকার, সহকারী অধ্যাপক সুরাইয়া শরীফ, সহকারী অধ্যাপক ভদ্রাবতী বিশ্বাস, অ্যাড. মাহমুদা খানম, শিক্ষক নেতা আব্দুল জব্বার, কবি এডি এম রতন, সঞ্জয় নন্দী, রকি মাহমুদ, এম এ রাকিব, ফেরা সম্পাদক শেখ শাদাব সাদিক, মুজিবর রহমান, শরীফুল আলম, আবুল হাসান তুহিন, শহিদুজ্জামান মিলন প্রমুখ।
অনুষ্ঠানে কবি শাহরিয়ার সোহেলের পরবর্তী জীবন সাফল্য মণ্ডিত হোক এ প্রত্যাশা করা হয়।