
খবর বিজ্ঞপ্তি
যশোর শহরের ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার অশোক বিশ্বাস (৬২) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ১১ অক্টোবর দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
অশোক বিশ্বাসের উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি। গায়ের রং শ্যামলা-কালো। মাথার সামনের অংশে চুল নেই, পেছনের অংশে চুল রয়েছে। তিনি মানসিকভাবে অসুস্থ।
নিখোঁজ অশোক বিশ্বাসের সন্ধান পেলে তাঁর স্বজনদের ০১৬১৪-৮৮৮৫২৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
