শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ, ল্যাগেজ সিন্ডিকেট নিয়েও নানা অভিযোগ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুপিয়ে হত্যা বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

“কৃষকের মুখে হাসি: ভাঙ্গায় বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ”

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা-এ কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সার, বিভিন্ন গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাননীয় সংসদ সদস্য, ফরিদপুর-৪ আসনে মোঃ শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদুল হাসান।
বক্তারা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করা। এ ধরনের সহায়তা কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করবে এবং দেশের কৃষি উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে কৃষি উপকরণ গ্রহণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মো. সাদরুল আলম সিয়াম,ভাংগা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews