সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কারাবন্দী লিটু প্যারোলে মুক্ত হয়ে দেখলেন বাবার মুখ, জানাজায় আবেগঘন পরিবেশ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭ যশোর সীমান্তে বিদেশি মদসহ ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক যশোরে নিজ জমির বেড়া খুলতে গিয়ে হেনস্তার শিকার ব্যবসায়ী দীর্ঘ অপেক্ষার অবসান: ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. মোঃ জাভেদ হোসেন খান গোপালগঞ্জ শহরে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে যশোরে এনসিপির লিফলেট বিতরণ যশোরে অনুমতি ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছের ডাল কেটে জ্বালানি বিক্রির অভিযোগ যশোর বার্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা যশোর সীমান্তে ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

গোপালগঞ্জ শহরে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ছেলে বাড়ি ফিরে পান দুর্গন্ধ, দরজা ভেঙে মরদেহ উদ্ধার পুলিশের

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জ শহরের একটি ভাড়া বাসা থেকে শেফালী বেগম (৪০) নামের এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের তেঘরিয়া কালীমন্দির-সংলগ্ন একটি বাসার তালাবদ্ধ কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
নিহত শেফালী বেগম ওই এলাকার শাহীন মিয়ার সাবেক স্ত্রী। তিনি ছেলে ও পুত্রবধূর সঙ্গে ওই ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় থেকে সাত মাস আগে স্বামীর সঙ্গে শেফালীর বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সম্প্রতি তাঁর পুত্রবধূ বাবার বাড়িতে যান। ছেলেও বাড়ির বাইরে থাকায় ওই সময় বাসায় একাই ছিলেন শেফালী।
শনিবার বাসায় ফিরে ঘর থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয় ছেলের। পরে তিনি বিষয়টি প্রতিবেশীদের জানান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ঘরটি তালাবদ্ধ থাকায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে শেফালীর মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নাইম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews