বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নে সার ডিলার নিয়োগ ঘিরে বিতর্ক: সুবিধা নেওয়ার অভিযোগে নানা গুঞ্জন মসজিদ-মন্দির সব সময় রাজনীতির বাইরে রাখতে হবে: প্রতিমন্ত্রী অমিত ‘বিদ্রোহী’ প্রকাশে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি নিরাপত্তাহীন পরিবারের সংবাদ সম্মেলন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিটি মন্ডপে নিরাপত্তা নিশ্চিত আছে- নুরুল আবসার যশোর সীমান্তে প্রায় ৮ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি যশোরে কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা পরিষদ গঠন যশোরে সঙ্গীসহ নিউ সোনা ইট ভাটা মালিককে হত্যার অপচেস্টা মণিরামপুরে শোকের মাতমঃ ইনানীর টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে স্ব-পরিবারের মৃত্যু! ভাঙ্গায় ব্রিজে ওপরে ট্রাক উল্টে চালক-হেলপার ২জন গুরুতর আহত

মসজিদ-মন্দির সব সময় রাজনীতির বাইরে রাখতে হবে: প্রতিমন্ত্রী অমিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক একাত্তর এবং চব্বিশের পরাজিত শক্তিরা সেটি চায় না। এই দুই শক্তির মেলবন্ধনে সমাজে যেন কোনো প্রকার অস্থিরতা কিংবা অরাজকতা সৃষ্টি না হয়, সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। মসজিদ-মন্দির সব সময় রাজনীতির বাইরে রাখতে হবে। ধর্মকে পুঁজি করে কেউ যেন মানুষের মধ্যে বিভেদ রেখা টানতে না পারে, সে ব্যাপারে সকলকে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমীর দিনে মঙ্গলবার সকাল থেকে যশোরে মন্দিরে মন্দিরে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পিতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের হাতে গড়া আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা কালীতলা আদিবাসী মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় শুরু হয়। মন্দিরে প্রবেশ করতেই সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ উলুধ্বনি এবং ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।

এ সময় তিনি আরও বলেন, ধর্মীয় কিংবা রাজনৈতিক পরিচয়ে কাউকে দুর্বল কিংবা সবল ভাবার সুযোগ নেই। এই যশোরের মাটিতে আমার যতখানি অধিকার রয়েছে, আপনার সন্তানেরও ঠিক সমঅধিকার রয়েছে। কে হিন্দু আর কে মুসলিম কিংবা কে সমতলে আর কে পাহাড়ে বসবাস করে এটি বিবেচ্য বিষয় নয়। আমরা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করি। বিএনপি কোনোদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে বিভক্তিতে বিশ্বাস করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সেই শিক্ষা দিয়েছেন।

তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ নির্মাণে কাজ করছেন। নতুন বাংলাদেশে কোনো মাদক ব্যবসায়ী কিংবা সন্ত্রাসীর জায়গা হবে না। যে কোনো মূল্যে তাদেরকে নির্মূল করাই বর্তমান সরকারের লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য কাজী আজম, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার সদস্য সচিব নির্মল কুমার বিট, আদিবাসী মন্দির কমিটির সভাপতি মিন্টু কর্মকার, সাধারণ সম্পাদক বরুণ কর্মকার প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া সার্বজনীন পূজা মন্দির, চূড়ামনকাটি দাশপাড়া, কাশিমপুরের বিজয়নগর কুন্ডুপাড়া সার্বজনীন দুর্গা মন্দির ও নওয়াপাড়ার বাহাদুরপুর সার্বজনীন দুর্গা মন্দিরে গিয়ে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews