শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ। যশোরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার জেলা ওলামা সামিট অনুষ্ঠিত বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন,আহবায়ক নাসির উদ্দিন নাসিম, সদস্য সচিব আসিফ আকবর সেতু ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও অপপ্রচার রোধে কঠোর অবস্থানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কেশবপুরে ৩ হাজার ২৩০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় এক ব্যবসা প্রতিষ্ঠানে লাখ টাকা চাঁদাদাবি করে হুমকী ধামকীতে থানায় অভিযোগ খুলনার টুটপাড়ায় এসআরবি-৬ এর অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার খুলনার রূপসায় মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড শিবচরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ভাঙ্গার আরমান নিহত, আহত ২ ডুমুরিয়ায় সারের পর্যাপ্ত মজুদ, ফসল উৎপাদনে শঙ্কামুক্ত কৃষক

যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মো: আরমান ইসলাম:( যশোর সদর):যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত একটি কাভার্ড ভ্যানে দুর্বৃত্তদের পেট্রোল বোমা (ককটেল সদৃশ) নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এতে গাড়ির চালক রাজিব (৪৫) অগ্নিদগ্ধ হয়েছেন এবং চালকের সহকারী (হেলপার) হৃদয় (৪০) কাচের আঘাতে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে সদর উপজেলার হামিদপুর নুরিতলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত চালক রাজিব যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর (তৃপ্তিপুর) গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এবং সহকারী হৃদয় একই এলাকার জনি শেখের ছেলে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি বড় কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-৩৭২৭) হামিদপুর নুরিতলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশের কলাবাগানের ভেতর থেকে ৪-৫ জন দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে।

এর মধ্যে একটি বোমা গাড়ির বডিতে আঘাত করে এবং অপরটি পাশের খোলা জানালা দিয়ে ভেতরে ঢুকে চালকের পাশে বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই গাড়িতে আগুন ধরে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং কাভার্ড ভ্যানটি সড়কের পাশের একটি বাগানে ঢুকে পড়ে।

খবর পেয়ে চাঁনপাড়া ক্যাম্পের টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনেন।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. মাশহারুল হক ইমন জানান, আগুনে চালক রাজিবের মুখ, পিঠ ও হাতের চামড়া পুড়ে গেছে এবং তার অবস্থা কিছুটা গুরুতর। এ ছাড়া গাড়ির ভাঙা কাচের আঘাতে সহকারী হৃদয়ের হাত ও মুখ কেটে গেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘ঘটনাটি জেনেছি। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশের একাধিক দল কাজ করছে।বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews