
বিশেষ প্রতিনিধি:শহরের প্রাণ কেন্দ্র দড়াটানা এলাকার দিল্লির দরবার নামক একটি প্রতিষ্ঠানে চিহ্নিত একটি চাঁদাবাজ চক্র দফায় চাঁদা দাবি করে হুমকী ধামকী দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানের মালিক শহরের লোহাপট্টি এলাকার মোজাফফর হোসেনের মেয়ে শারমিন সুলতানা চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগে জানাগেছে, শারমিন সুলতানা কোতয়ালি থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করেন,নূর ইসলাম (৩৫)সহ একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র দীর্ঘদিন তার ব্যবসা প্রতিষ্ঠান এসে বিভিন্নভাবে চাঁদা দাবি করে আসছিল। হঠাৎ করে করে বাদির ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজ সন্ত্রাসী নূর ইসলাম এসে অযৌক্তিক দাবি দাওয়া করে চাঁদা দাবি করে। শুধু তাই নয় সে বিভিন্ন প্রভাবশালী ও গণ্যমান্য ব্যক্তির নাম ব্যবহার করে বাদির নিকট চাঁদা দাবি করে এবং বলে যে, উক্ত এলাকায় ব্যবসা করতে হলে তাকে টাকা দিতে হবে। এভাবে বিভিন্ন ব্যক্তির নাম ভাঙ্গিয়ে নূর ইসলাম বাদির ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও হয়রানি করে আসছে। চাঁদার টাকা না পেলে সে বাদির বাসায় যেয়ে উৎপাত ও বিরক্ত করে থাকে। অভিযোগে বাদি উল্লেখ করে,প্রায় এক বছর পূর্বে উক্ত সন্ত্রাসী চাঁদাবাজ বাদির কাছে প্রভাব প্রতিপত্তি প্রদর্শন করে চাঁদা দাবি করে। সেই সময় বাদি জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিলে পুলিশ আসার পর সন্ত্রাসী চাঁদাবাজ নূর ইসলাম সটকে পড়ে। সেই সময় বাদি চাঁদাবাজ সন্ত্রাসী নূর ইসলামের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহন করেননি। হঠাৎ মঙ্গলবার ১৭ নভেম্বর সকাল অনুমান ১০ টার সময় নূর ইসলামসহ তার অজ্ঞাতনামা সহযোগী সন্ত্রাসীদের নিয়ে বাদির ব্যবসা প্রতিষ্ঠানে এসে ১লাখ টাকা চাঁদাদাবি করে। তার দাবিকৃত টাকা না দিলে বাদিকে ব্যবসা করতে দেবে না বলে প্রকাশ্যে হুমকী ধামকি দেয়। ওই সময় ব্যবসা প্রতিষ্ঠানে চলমান কাজকর্ম বন্ধ করে দেয় এবং বিভিন্নভাবে ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি করে। উক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী নূর ইসলামসহ তার সহযোগীদের সন্ত্রাসী কার্যক্রমে বাধা সৃষ্টি হচ্ছে। বাাদি উক্ত সন্ত্রাসীদের অব্যাহত হুমকী ও ধামকীর কারনে স্বাভাবিক ভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেনা। বাদি বর্তমানে চরমভাবে আর্থিক ক্ষতিহর সম্মুখিন হচ্ছে। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয়ভীতি করার কারনে বাদি এবং তার পরিবারের সদস্যরা চরমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে। বাদি উক্ত চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ নূর ইসলামসহ তার সহযোগীদের গ্রেফতারে জন্য পুলিশ সুপারসহ পুলিশের উর্ধবতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।