বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে জমি বিরোধে হামলায় নিহত-১ খুলনায় বাস টার্মিনালে অভিযান: ৬ কেজির বেশি আইস উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা পুনরায় যাচাইয়ে যশোরে নতুন কমিটি শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা শৈলেন্দ্রনাথ মজুমদার রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত টাকা চুরির অপবাদ দিয়ে সাজমীর হত্যা: এজাহারভুক্ত ২ আসামি গ্রেফতার খুলনার রূপসায় ইটভাটায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার সারা দেশের গ্রাহকদের জন্য নগদের নতুন অ্যাপ, গোপালগঞ্জে প্রচার-র‍্যালি। ভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জরিমানা ২ লাখ টাকা

গোপালগঞ্জবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা শৈলেন্দ্রনাথ মজুমদার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য উৎসব। এ উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে।
শৈলেন্দ্রনাথ মজুমদার বলেন, শরতের শুভ্র মেঘ, কাশফুলের দোলা আর শিউলির স্নিগ্ধ সুবাসে প্রকৃতি যখন অপরূপ সাজে সেজে ওঠে, তখনই আগমন ঘটে শক্তি, সাহস ও কল্যাণের প্রতীক দেবী দুর্গার। দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। এ উৎসব প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি। হিংসা, বিদ্বেষ ও বিভেদ ভুলে একটি মানবিক, শান্তিপূর্ণ ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুভেচ্ছাবার্তায় তিনি গোপালগঞ্জসহ দেশের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শৈলেন্দ্রনাথ মজুমদার
সভাপতি
প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews