বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
যবিপ্রবিতে নৈতিকতা, জার্নাল রিট্যাকশন ও বাজেট সমন্বয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে ২ কেজি গাঁজাসহ যুবক আটক নকশা অনুমোদন ছাড়াই যশোরে ১০ তলা ভবনের নির্মাণকাজ চলমান, প্রশ্নের মুখে তদারকি ৩৫ বছর ৯ মাস ৫ দিনের শিক্ষকতা জীবনের অবসান, ভালোবাসা ও শ্রদ্ধায় আনন্দ কুমার মল্লিককে বিদায় শ্যামনগরে জমি বিরোধে হামলায় নিহত-১ খুলনায় বাস টার্মিনালে অভিযান: ৬ কেজির বেশি আইস উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা পুনরায় যাচাইয়ে যশোরে নতুন কমিটি শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা শৈলেন্দ্রনাথ মজুমদার রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত

যবিপ্রবিতে নৈতিকতা, জার্নাল রিট্যাকশন ও বাজেট সমন্বয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

যবিপ্রবি প্রতিনিধি: ইমরান হোসেন:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে গবেষণার গুণগত মান বৃদ্ধি, আর্থিক স্বচ্ছতা এবং পেশাগত সততা বজায় রাখার লক্ষ্যে ‘নৈতিকতা ও সততা, জার্নাল থেকে গবেষণাপত্র প্রত্যাহার এবং আর্থিক বাজেট সমন্বয়’ শীর্ষক প্রশিক্ষণ  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও দপ্তর প্রধানবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয় গড়ে তোলার মূল ভিত্তিই হলো নৈতিকতা ও সততা। সততাহীন মেধা সমাজ কিংবা প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক কিছু বয়ে আনতে পারে না। গবেষক ও কর্মকর্তাদের প্রতিটি সিদ্ধান্তের ওপরই বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি নির্ভর করে।”
বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “আমরা গবেষণার সংখ্যার চেয়ে মানের ওপর এবং সর্বোচ্চ নৈতিকতা বজায় রাখার ওপর জোর দিতে চাই। অনৈতিক উপায়ে প্রকাশিত গবেষণাপত্র শেষ পর্যন্ত ‘জার্নাল রিট্যাকশন’-এর মতো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে, যা ব্যক্তিগত অর্জনের পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মর্যাদা ক্ষুণ্ন করে। তাই গবেষণা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সব ক্ষেত্রেই আমাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ও একাডেমিক অগ্রগতির জন্য সঠিক আর্থিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। বাজেট সমন্বয় বা পুনঃবিন্যাস শুধু কিছু হিসাবের পরিবর্তন নয়; বরং এটি সীমিত সম্পদের সঠিক ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম।”
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে. এম. আনিস-উল-হক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews