বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
যবিপ্রবিতে নৈতিকতা, জার্নাল রিট্যাকশন ও বাজেট সমন্বয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোরে মহাসড়কে ২ কেজি গাঁজাসহ যুবক আটক নকশা অনুমোদন ছাড়াই যশোরে ১০ তলা ভবনের নির্মাণকাজ চলমান, প্রশ্নের মুখে তদারকি ৩৫ বছর ৯ মাস ৫ দিনের শিক্ষকতা জীবনের অবসান, ভালোবাসা ও শ্রদ্ধায় আনন্দ কুমার মল্লিককে বিদায় শ্যামনগরে জমি বিরোধে হামলায় নিহত-১ খুলনায় বাস টার্মিনালে অভিযান: ৬ কেজির বেশি আইস উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা পুনরায় যাচাইয়ে যশোরে নতুন কমিটি শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোপালগঞ্জবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা শৈলেন্দ্রনাথ মজুমদার রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত

যশোরে মহাসড়কে ২ কেজি গাঁজাসহ যুবক আটক

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরে মহাসড়কে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিকেলে ঝিকরগাছা থানাধীন নাভারণ পুরাতন বাজারস্থ নাভারণ ব্রিজের পূর্ব পাশে বেনাপোল-যশোর মহাসড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. কেরামত আলী, ইনচার্জ, নাভারণ হাইওয়ে থানা সঙ্গীয় অফিসার-ফোর্সসহ থানা এলাকায় জরুরি মোবাইল ডিউটি করছিলেন। বেলা আনুমানিক ৫টা ৩৫ মিনিটে নাভারণ ব্রিজের পূর্ব পাশে বেনাপোল-যশোর মহাসড়কে নাভারণ থেকে যশোরগামী একটি মোটরসাইকেলে ২ জন ব্যক্তিকে দেখে সন্দেহ হলে থামার সংকেত দেওয়া হয়। এ সময় মোটরসাইকেল থেকে একজন নেমে দৌড়ে পালিয়ে যায়।

পরে অপর ব্যক্তি মো. শামীম বাবু (২১), পিতা- সোহেল রানা, সাং- রঘুনাথপুর, থানা- বেনাপোল, জেলা- যশোরকে ২ কেজি গাঁজা ও ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক করা হয়।

এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা নং- ১৪, তারিখ- ১৪/১০/২০২৬ রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews