বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ কেশবপুরে হারিয়ে যেতে বসা মাটির শিল্পে এখনো বেঁচে আছে বাংলার ঐতিহ্য যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক মোঃ শিহাব উদ্দিনের বড় ছেলে ইসমাইলের ১৭তম জন্মদিন কোটচাঁদপুরের সাংবাদিকতায় নক্ষত্রপতন, না ফেরার দেশে শেখ নজরুল ইসলাম

ডুমুরিয়ায় সদর ইউনিয়নে বিএনপি নেতা শাহজাহান জমাদ্দারের ব্যাপক গণসংযোগ

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা: খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১১ নম্বর ডুমুরিয়া সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মোঃ শাহজাহান জমাদ্দার এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা পরিচালনা করছেন। সাথে ছিলেন মোঃ সোহরাব হোসেন, আব্দুল খালেক মোঃ রফিকুল ইসলামসহ এলাকা বিশিষ্ট সমাজ সেবক গন্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন।
সম্প্রতি ডুমুরিয়া সদর ইউনিয়নের ডুমুরিয়া বাজার, খুলশী, খাজুরা, সাজিয়াড়া, মির্জাপুর ও গোলনাসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজার ও মোড়ে মোড়ে তিনি এই গণসংযোগ করেন। গণসংযোগকালে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাঁর সঙ্গে অংশ নেন। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সর্বস্তরের জনগণের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।
উল্লেখ্য, ডুমুরিয়া উপজেলার মির্জাপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তি আলহাজ্ব ইয়াকুব আলী জমাদ্দারের সুযোগ্য পুত্র আলহাজ্ব মোঃ শাহজাহান জমাদ্দার। তিনি ডুমুরিয়া সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, খুলনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা আবুল কাশেমের একমাত্র জামাতা।
দীর্ঘদিন ধরে সামাজিক, শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত শাহজাহান জমাদ্দার ২০১৯ সালে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। তাঁর দক্ষ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২০ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি সভাপতি এবং পরবর্তীতে খুলনা জেলার সর্বশ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।
সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনেও তাঁর পদচারণা অত্যন্ত সম্মানজনক। তিনি ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি, খুলনা বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি, ৫ বরাতিয়া আয়তুননেছা জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও ডুমুরিয়া পাবলিক স্কুলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ‘নিরাপদ খুলনা চাই’ ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক, ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’-এর সহ-সভাপতি, ডুমুরিয়া ফাউন্ডেশন সদর ইউনিয়নের সহ-সভাপতি, ‘আমরা বৃহত্তর খুলনাবাসী’র সহ-সভাপতি এবং চাকুন্দিয়া মাদ্রাসার সহ-সভাপতিসহ একাধিক সামাজিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।
সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের প্রসারেও তাঁর বিশেষ অবদান রয়েছে। তিনি ‘নিউজ ২৬’-এর পরিচালক, খুলনার ‘সময়ের খবর’ পরিচালনা পর্ষদের সদস্য, ‘আমার অধিকার’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, ‘দৈনিক দৃষ্টিপাত’ ও ‘নিউজ ২৪ ঘণ্টা অনলাইন’-এর ডুমুরিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটি ও রোটারী ক্লাব অব মেট্রোপলিটনের সদস্য এবং সাজিয়াড়া মাদ্রাসা ও চাকুন্দিয়া মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আজীবন সদস্য হিসেবে জনসেবায় আত্মনিয়োগ করে আসছেন।
এলাকাবাসীর মতে, দীর্ঘদিনের সামাজিক, শিক্ষা ও জনসেবামূলক কাজের অনন্য অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শাহজাহান জমাদ্দার ১১ নম্বর ডুমুরিয়া সদর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews