শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে শহীদ ইকবাল দীর্ঘদিনের খেদমত শেষে বাইতুল আমান মসজিদের খতিব মাওলানা আবু বক্কর সিদ্দিককে অশ্রুসজল সংবর্ধনা ও বিদায় দেখার কেউ নেইঃ পুকুরের উপর নড়বড়ে কাঠের দোকানে বৃদ্ধার মানবতার জীবন! যশোর সীমান্তে ৬ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে সৌদি আরবে হুতি হামলার প্রতিবাদে মানববন্ধন ডায়ের খালের গেটে শ্রমিকদের সঙ্গে পানিতে নেমে শেওলা পরিষ্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য! নদীর লবণ পানি ওঠানামায় ক্ষতির অভিযোগ, অবৈধ পাইপ অপসারণের দাবি এলাকাবাসীর কেশবপুরে ৩ হাজার বিঘা চাষের জমি জলাবদ্ধ, ঘেরের বেড়ি কেটে দিল প্রশাসন

যশোরে জামায়াতের প্রার্থী আব্দুল কাদেরের সমর্থনে নির্বাচনী মিছিল

  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩০৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: নির্বাচনী প্রচারণার শেষ দিনে যশোর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি আব্দুল কাদেরের সমর্থনে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল ৪টায় জামায়াতে ইসলামী যশোর শহর শাখার ১নং ওয়ার্ডের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়।

প্রচারণার শেষ সুযোগ কাজে লাগাতে এই শোডাউনের আয়োজন করে দলটি। মিছিলটি শহরের কেন্দ্রস্থলগুলোতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

মিছিলটি শহরের ঈদগা ময়দান থেকে শুরু হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার গিয়ে শেষ হয়। মিছিলে ১নং ওয়ার্ডসহ বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ভিপি আব্দুল কাদের বলেন, “জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত। আজ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে তারা সৎ ও যোগ্য নেতৃত্ব চায়। আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছি।”
মিছিল নেতাকর্মীদের হাতে প্রার্থীর নির্বাচনী প্রতীক সম্বলিত পোস্টার ও ব্যানার দেখা যায়। “ভিপি কাদেরের সালাম নিন, দাঁড়িপাল্লায় প্রতীকে ভোট দিন” শ্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews