বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ

কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

শেখ মাহতাব হোসেন:খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ড. এম. এ. রশীদ হলের ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. এম. এ. রশীদ হলের প্রভোস্ট ড. রুবাইয়াত মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালন শাহ্ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম এবং ফজলুল হক হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান।

অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের অর্জিত জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের কর্মজীবনে সাফল্য কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের নিষ্ঠা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে হলের প্রভোস্ট ড. রুবাইয়াত মোস্তাক বিদায়ী শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের হলের নিয়ম-শৃঙ্খলা মেনে শিক্ষাজীবনকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ড. এম. এ. রশীদ হলের সহকারী প্রভোস্টবৃন্দ, বিদায়ী ও নবীন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নবীনদের বরণ ও বিদায়ীদের শুভকামনা জানানোর মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews