বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে ৩ হাজার বিঘা চাষের জমি জলাবদ্ধ, ঘেরের বেড়ি কেটে দিল প্রশাসন কেশবপুরে ঘেরের বেড়ি কেটে জলাবদ্ধতা নিরসন হারিয়ে যেতে বসা ঘোড়ার গাড়িতে ঘোরে সংসারের চাকা কেসিসি’র নির্মাণাধীন বর্জ্য রিসাইকিং প্লান্টের মেশিনারিজ পরীক্ষামূলক চালু ভাঙ্গায় ৯৪টি পূজামণ্ডপে নিরাপত্তা পরিদর্শনে ওসি মিজানুর রহমান ঝিনাইদহে অসহায় ৬ পরিবারের মাঝে গরুর বাছুর বিতরণ বিদেশে উচ্চশিক্ষার দিকনির্দেশনায় যবিপ্রবিতে দুই মাসব্যাপী সেমিনার নিরাপত্তাহীনতায় পরিবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন হামলাকারীদের গ্রেপ্তারের দাবি কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

ঝিনাইদহে অসহায় ৬ পরিবারের মাঝে গরুর বাছুর বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

গবাদিপশু পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশা উপকারভোগীদের

মোঃ ফজলুল কবির গামা;বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ:

ঝিনাইদহে অসহায় ও দরিদ্র ছয় পরিবারের মাঝে বিনামূল্যে ছয়টি গরুর বাছুর বিতরণ করা হয়েছে। গবাদিপশু পালনের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোর আয় বৃদ্ধি ও স্বাবলম্বিতা অর্জনে সহায়তার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে এবং অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট (এ্যাড), ঝিনাইদহের আয়োজনে আলোচনা সভা ও গবাদিপশু বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝিনাইদহে এ্যাডের স্থানীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অসিত কুমার সাহা।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট (এ্যাড)-এর সহকারী নির্বাহী পরিচালক মিলন কুমার শিকদার, সিনিয়র পরিচালক বিল্লাল হোসেন, পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) শামীমা পারভীন, পরিচালক (সার্বিক) ফিরোজ মাহমুদ, এমআইএস কর্মকর্তা ময়না খাতুন, সাংবাদিক সাজ্জাদ আহমেদসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি অসহায় ছয়টি পরিবারের মাঝে বিনামূল্যে ছয়টি গরুর বাছুর বিতরণ করেন।

বাছুর পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে আনন্দ দেখা যায়। তারা জানান, বাছুরগুলো লালন-পালনের মাধ্যমে ভবিষ্যতে আয়বর্ধক সম্পদ হিসেবে গড়ে তুলবেন। এর মাধ্যমে পরিবারের আয় বাড়ানোর পাশাপাশি আর্থিক সচ্ছলতা ফিরিয়ে এনে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আয়োজকরা জানান, দরিদ্র ও অসহায় পরিবারের জীবিকায়নের সুযোগ সৃষ্টি এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews