শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে সৌদি আরবে হুতি হামলার প্রতিবাদে মানববন্ধন ডায়ের খালের গেটে শ্রমিকদের সঙ্গে পানিতে নেমে শেওলা পরিষ্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য! নদীর লবণ পানি ওঠানামায় ক্ষতির অভিযোগ, অবৈধ পাইপ অপসারণের দাবি এলাকাবাসীর কেশবপুরে ৩ হাজার বিঘা চাষের জমি জলাবদ্ধ, ঘেরের বেড়ি কেটে দিল প্রশাসন কেশবপুরে ঘেরের বেড়ি কেটে জলাবদ্ধতা নিরসন হারিয়ে যেতে বসা ঘোড়ার গাড়িতে ঘোরে সংসারের চাকা কেসিসি’র নির্মাণাধীন বর্জ্য রিসাইকিং প্লান্টের মেশিনারিজ পরীক্ষামূলক চালু ভাঙ্গায় ৯৪টি পূজামণ্ডপে নিরাপত্তা পরিদর্শনে ওসি মিজানুর রহমান

যশোরে সৌদি আরবে হুতি হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক : ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরবে কথিত ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিবাদে যশোরের কেশবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বাদ আসর কেশবপুর বাজারে যশোর জেলা জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে যশোর জেলা জমঈয়তে আহলে হাদীসের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন। এ সময় বক্তারা সৌদি আরবে হুতি বিদ্রোহী গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিবাদ জানান এবং এ ধরনের হামলা বন্ধের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন যশোর জেলা জমঈয়তে আহলে হাদীসের অন্যতম উপদেষ্টা মো. আব্দুল ওয়াদুদ, জেলা সভাপতি অধ্যাপক আহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক তৌহিদুল ইসলাম, জেলা ক্যাশিয়ার মাস্টার মো. দীন ইসলাম, শুব্বান বিষয়ক সম্পাদক মাওলানা মো. ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল বারী এবং যশোর জেলা জমঈয়তে শুব্বানে আহলে হাদীসের সভাপতি মাওলানা মো. ইনামুল ইসলাম।
বক্তারা বলেন, সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও জনবসতি লক্ষ্য করে হুতি বিদ্রোহী গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা উদ্বেগজনক। এ ধরনের হামলার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে। তারা হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সংঘাত ও সহিংসতা বন্ধের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
পরে সৌদি আরবের প্রতি সংহতি জানিয়ে এবং হুতি বিদ্রোহী গোষ্ঠীর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews