বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সীমান্তে ১৮ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামালসহ ২ জন আটক খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেপ্তার যশোরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ৯ বছর আগের বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার টুপটুপ ট্রাজেডিঃ একটানা ৪টি কবর খুড়ে হতবাক গোরখোদকেরা,শোকে নিস্তব্ধ মণিরামপুর! টিসিবির আদলে নিম্নমানের পণ্য বিক্রি!নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ হলো কার্যক্রম কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১৪ নভেম্বর মণিরামপুরে উপজেলা পর্যায়ে আধুনিক ভূমি সেবা ব্যবস্থাপনা প্রশিক্ষণ

যশোর সীমান্তে ১৮ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামালসহ ২ জন আটক

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, কাশিপুর বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- যশোরের মনিরামপুর উপজেলার রাজবাড়ী গ্রামের মিনাজ সরদারের ছেলে রাজু রহমান (৩১) ও কোদলাপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে মেহেদী হাসান নাইম (২৪)।

এ সময় তাদের কাছ থেকে ১৯ বোতল ভারতীয় WINCEREX কফ সিরাপ (নেশা জাতীয়), ১০৯টি শাড়ী, ৫টি থ্রী-পিস, ১০টি চাদর, ১০০টি চকলেট, ১০টি মোবাইল, বাংলাদেশী ২০ হাজার ৫০০ টাকা এবং ৬২৪টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৮ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।

আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদক ও চোরাচালানী চক্র আটকে সীমান্তে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সূএ বিজিবি প্রেস বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews