বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১৪ নভেম্বর মণিরামপুরে উপজেলা পর্যায়ে আধুনিক ভূমি সেবা ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইউএনও’র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা। সাংবাদিক শিহাব উদ্দিনের ঘরে তৃতীয় পুত্রসন্তান, পাঁচ সন্তানের বাবা হলেন তিনি ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভাঙ্গায় কারাবন্দী লিটু প্যারোলে মুক্ত হয়ে দেখলেন বাবার মুখ, জানাজায় আবেগঘন পরিবেশ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭ যশোর সীমান্তে বিদেশি মদসহ ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক যশোরে নিজ জমির বেড়া খুলতে গিয়ে হেনস্তার শিকার ব্যবসায়ী দীর্ঘ অপেক্ষার অবসান: ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. মোঃ জাভেদ হোসেন খান

কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১৪ নভেম্বর

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে প্রেসক্লাবের হলরুমে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. আব্দুল হান্নান।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ও সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. নাজমুল হোসাইন এবং প্রভাষক মেহেদী হাসান।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ৩১ অক্টোবর (শনিবার) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১ নভেম্বর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২ নভেম্বর। ৩ নভেম্বর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

আগামী ১৪ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews