বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোর সীমান্তে ১৮ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামালসহ ২ জন আটক খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেপ্তার যশোরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ৯ বছর আগের বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার টুপটুপ ট্রাজেডিঃ একটানা ৪টি কবর খুড়ে হতবাক গোরখোদকেরা,শোকে নিস্তব্ধ মণিরামপুর! টিসিবির আদলে নিম্নমানের পণ্য বিক্রি!নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ হলো কার্যক্রম কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১৪ নভেম্বর মণিরামপুরে উপজেলা পর্যায়ে আধুনিক ভূমি সেবা ব্যবস্থাপনা প্রশিক্ষণ

যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

যবিপ্রবি প্রতিনিধিঃ ইমরান হোসেন:যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিভিন্ন বিভাগের নতুন ও কনিষ্ঠ শিক্ষকদের শিক্ষাদান ও গবেষণা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী ‘ট্রেইনিং অন প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর জুনিয়র ফ্যাকাল্টি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের আইকিউএসির নিজস্ব কনফারেন্স কক্ষে কনিষ্ঠ শিক্ষকদের পেশাগত বিকাশ, বিশ্বমানের শিক্ষাদান পদ্ধতি, উচ্চতর গবেষণা পরিচালনা এবং একাডেমিক ক্যারিয়ার গঠনে লক্ষ্যে আয়োজিত এ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবীব বলেন, “ভালো শিক্ষক হতে হলে সর্বদা জীবনব্যাপী শিক্ষার্থী হতে হবে এবং কেবল জ্ঞান অর্জন নয়, বরং শ্রেণিকক্ষে যাওয়ার আগে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার মানসিকতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। শিক্ষার্থীদের গ্লোবাল মার্কেটের উপযোগী করে গড়ে তুলতে প্রচলিত পাঠদানের পাশাপাশি ‘লার্নিং বাই ডুইং’ এবং ‘নিড বেসড এডুকেশন’ চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি। সবশেষে, অহংকার বর্জন করে সমাজ ও শিক্ষার উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি যবিপ্রবির অগ্রযাত্রার ইউজিসির সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহামুদুল হাসান বলেন, “শুধু প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করলেই চলবে না, সেই জ্ঞান ও পেশাগত ইতিবাচক আচরণ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মাঝে প্রয়োগ করতে হবে। ক্লাসরুমে শিক্ষকই হলেন মূল চালিকাশক্তি ও ব্যবস্থাপক। তাই পাঠদানকে আরও ফলপ্রসূ করতে প্রতিটি ক্লাসের আগে শিক্ষকদের পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে এবং শিক্ষার্থীদের গ্লোবাল মার্কেটের উপযোগী করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।”

বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “শিক্ষকদের সবসময় নতুন কিছু শেখার মানসিকতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষা ও গবেষণার মান বাড়াতে শিক্ষকদের নিজ নিজ জায়গা থেকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক অর্জিত জ্ঞান ও প্রশিক্ষণলদ্ধ দক্ষতা সঠিকভাবে শ্রেণিকক্ষে প্রয়োগ করলেই প্রকৃত সাফল্য আসবে। বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করে গড়ে তুলতে শিক্ষকদের পারস্পরিক সহযোগিতা এবং আন্তরিক প্রচেষ্টার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।”

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইইআর) অধ্যাপক ড. মুহাম্মদ নুর-ই-আলম সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. ফারহানা ইয়াসমিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews