বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
যশোর সীমান্তে ১৮ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামালসহ ২ জন আটক খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেপ্তার যশোরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ৯ বছর আগের বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব গ্রেপ্তার টুপটুপ ট্রাজেডিঃ একটানা ৪টি কবর খুড়ে হতবাক গোরখোদকেরা,শোকে নিস্তব্ধ মণিরামপুর! টিসিবির আদলে নিম্নমানের পণ্য বিক্রি!নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ হলো কার্যক্রম কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১৪ নভেম্বর মণিরামপুরে উপজেলা পর্যায়ে আধুনিক ভূমি সেবা ব্যবস্থাপনা প্রশিক্ষণ

খুলনায় চাঞ্চল্যকর তুষার হত্যা মামলার আসামি আরিফ গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :খুলনা সদর থানার চাঞ্চল্যকর তাওহিদুল ইসলাম তুষার হত্যা মামলার সন্দিগ্ধ আসামি আরিফকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি।

আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানাধীন উত্তর টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরিফ (পিতা- বেলাল খান) ফরিদ মোল্লার মোড়, টুটপাড়া এলাকার বাসিন্দা। সে বি কোম্পানির সক্রিয় সদস্য বলে জানিয়েছে এসআরবি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখে ভিকটিম তাওহিদুল ইসলাম তুষার মোটরসাইকেলযোগে খুলনা সদর থানাধীন পূর্ব বানিয়াখামার থেকে মিস্ত্রিপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আমিনুল ইসলাম অটোরিকশা গ্যারেজের সামনে পৌঁছামাত্র পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাতনামা আসামিরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। গুলি তার বুকের বাম পাঁজরে লেগে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় খুলনা সদর থানার এসআই মো. শাহ আলম খান বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫/১৬ জনের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি’র খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সূএ:এসআরবি-৬ প্রেস বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews