শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, ব্রিফিং অনুষ্ঠিত চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রেস ক্লাবের সামনে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন মণিরামপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রনয়ণ ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ঝিনাইদহে সাইবার সেলের অভিযানে ১০৪ মোবাইল ও ৫৩ হাজার টাকা উদ্ধার মণিরামপুরে ভাইপোর চাকুর আঘাতে প্রাণ সংশয়ে চাচা,হয়নি অভিযোগ! ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জামায়াতের প্রস্তুতি সভা যশোর শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা যশোরে জমির ওপর দিয়ে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপনের অভিযোগ আধুনিক শিক্ষার সঙ্গে কুরআনের আলো ছড়াচ্ছে তানযীমুল উম্মাহ

স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রনয়ণ ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোঃ আছাদুজ্জামান লিটন;বিশেষ প্রতিনিধিঃজলবায়ু ও পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারনের লক্ষ্যে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রনয়ণ ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।এতে নদীর চর বনায়ন, খাল খনন, সাইক্লোন শেল্টার মেরামত ও সুপেয় পানির জন্য সরকারি পুকুর সংস্কারসহ চার দফা সুপারিশ উঠে এসেছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) লিডার্স প্রধান কার্যালয়ের জ্ঞান ব্যবস্থাপনা কেন্দ্র-০১-এ এ কর্মশালা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানে বাস্তবায়িত আঞ্চলিক উদ্যোগ প্রোঅ্যাক্টের (PROAACT) আওতায় লিডার্স এর আয়োজন করে। সভাপতিত্ব করেন লিডার্সের সভাপতি মাস্টার নজরুল ইসলাম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। তিনি প্রকল্পের প্রেক্ষাপট ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় শ্যামনগরের সব ইউনিয়নের জলবায়ু ঝুঁকি এবং ইউনিয়নভিত্তিক সংগৃহীত তথ্য প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন কনসালট্যান্ট আব্দুর রহমান রানা।কর্মশালায় সরকারি দপ্তরের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধি, সংবাদমাধ্যমকর্মী, বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি, প্রান্তিক জনগোষ্ঠীর সদস্য এবং লিডার্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা অগ্রাধিকারের ভিত্তিতে এলাকার জলবায়ুজনিত ঝুঁকি চিহ্নিত করেন এবং সেসব ঝুঁকি মোকাবিলায় প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে আলোচনা করেন।
আয়োজকদের সূত্রে জানা যায়, এর আগে শ্যামনগরে ঝুঁকি নিরূপণ ও ইউনিয়ন পর্যায়ে অভিযোজন পরিকল্পনা প্রণয়নের কর্মশালা হয়েছে। উপজেলা কর্মশালায় সেসব ফলাফল পর্যালোচনা করে ইউনিয়নগুলোর অগ্রাধিকার একত্র করা হয়। কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বশীল প্রতিষ্ঠান, সময়সীমা, সম্ভাব্য অর্থায়ন ও মনিটরিং ব্যবস্থা নিয়েও আলোচনা হয়।
সমাপনী বক্তব্যে সভাপতি মাস্টার নজরুল ইসলাম সব অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানান। তিনি টেকসই ও সমৃদ্ধ উপজেলা গঠনে লিডার্সের সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান।কর্মশালার ফলাফলের ভিত্তিতে শ্যামনগর উপজেলার খসড়া অভিযোজন পরিকল্পনা তৈরি করা হবে। পরে তা পর্যালোচনা ও অনুমোদনের মাধ্যমে সরকারি পরিকল্পনা ও বাজেট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে আয়োজকেরা জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews