শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, ব্রিফিং অনুষ্ঠিত চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রেস ক্লাবের সামনে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন মণিরামপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রনয়ণ ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ঝিনাইদহে সাইবার সেলের অভিযানে ১০৪ মোবাইল ও ৫৩ হাজার টাকা উদ্ধার মণিরামপুরে ভাইপোর চাকুর আঘাতে প্রাণ সংশয়ে চাচা,হয়নি অভিযোগ! ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জামায়াতের প্রস্তুতি সভা যশোর শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা যশোরে জমির ওপর দিয়ে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপনের অভিযোগ আধুনিক শিক্ষার সঙ্গে কুরআনের আলো ছড়াচ্ছে তানযীমুল উম্মাহ

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জামায়াতের প্রস্তুতি সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
যশোর অফিস:ঘোষিত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যশোর জেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে যশোর জেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা আমীর ও সেক্রেটারিদের সঙ্গে মতবিনিময় সভায় এ প্রস্তুতির কথা জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য অধ্যাপক মো. গোলাম রসুল।
তিনি বলেন, সাত দফা দাবি আদায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। লংমার্চ সফল করতে উপজেলা থেকে ইউনিয়ন, ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর পাশাপাশি জনগণের কাছে দাবিগুলোর গুরুত্ব তুলে ধরতে হবে। কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় লংমার্চের প্রস্তুতি, প্রচার-প্রচারণা, দায়িত্ব বণ্টন এবং সাংগঠনিক সমন্বয় জোরদার নিয়ে আলোচনা হয়।
বিশেষ অতিথি ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী। এ ছাড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হোসেন, অধ্যাপক গোলাম কুদ্দুস, অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাসসহ বিভিন্ন উপজেলা জামায়াতের আমীর ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews