শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, ব্রিফিং অনুষ্ঠিত চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রেস ক্লাবের সামনে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন মণিরামপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রনয়ণ ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ঝিনাইদহে সাইবার সেলের অভিযানে ১০৪ মোবাইল ও ৫৩ হাজার টাকা উদ্ধার মণিরামপুরে ভাইপোর চাকুর আঘাতে প্রাণ সংশয়ে চাচা,হয়নি অভিযোগ! ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জামায়াতের প্রস্তুতি সভা যশোর শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা যশোরে জমির ওপর দিয়ে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপনের অভিযোগ আধুনিক শিক্ষার সঙ্গে কুরআনের আলো ছড়াচ্ছে তানযীমুল উম্মাহ

যশোর শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
যশোর অফিস :শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে যশোরের সীমান্ত এলাকা ও শহরের বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা গেছে, তাদের দায়িত্বপূর্ণ সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং যশোর শহরে ২০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা দিন-রাত টহল, রেকি ও মোবাইল পেট্রোল পরিচালনা করছেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
এদিকে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় দুই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁরা ৫২টি অস্থায়ী বেইজ ক্যাম্প থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া এপিসি প্লাটুন ও কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, পূজাকে কেন্দ্র করে সীমান্তবর্তী বিওপিগুলোতে জনবল বাড়ানো হয়েছে। যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক সহযোগিতা দিতে ব্যাটালিয়ন সদরে মনিটরিং সেল গঠন করা হয়েছে। উৎসবের পরিবেশ স্বাভাবিক রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews