শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, ব্রিফিং অনুষ্ঠিত চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রেস ক্লাবের সামনে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন মণিরামপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রনয়ণ ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ঝিনাইদহে সাইবার সেলের অভিযানে ১০৪ মোবাইল ও ৫৩ হাজার টাকা উদ্ধার মণিরামপুরে ভাইপোর চাকুর আঘাতে প্রাণ সংশয়ে চাচা,হয়নি অভিযোগ! ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জামায়াতের প্রস্তুতি সভা যশোর শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা যশোরে জমির ওপর দিয়ে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপনের অভিযোগ আধুনিক শিক্ষার সঙ্গে কুরআনের আলো ছড়াচ্ছে তানযীমুল উম্মাহ

মণিরামপুরে ভাইপোর চাকুর আঘাতে প্রাণ সংশয়ে চাচা,হয়নি অভিযোগ!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ‘ মাথায় সাদা বেন্ডেজ,গলার ক্ষতস্থান গুরুতর,শরীরে রক্তে ভেজা টি শার্ট,হাতে পুশ করা স্যালাইনের নল আর চোখে হতাশার চাহনি দেখেই প্রশ্ন কি হয়েছে আপনার! উত্তর যে দিবেন,সে যুবক যশোরের মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে ধারালো চাকুর আঘাতে মারাত্বক আহত লিটন হোসেন(৩২)। চোখের কোনে বেঁধে থাকা টলমলে পানি মুছে লিটন জানান,আমার আপন ভাই আমাকে ধরে রাখলো,আর ভাইপো চাকু দিয়ে আমাকে গলা কেটে হত্যা করতে চাইলো ভাই! এ কথাটি আমি কিভাবে বলবো বলেন! বুধবার(১৪ই অক্টঃ)রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০৩ নং কেবিনের সামনে চিকিৎসাধীন তরতাজা যুবক লিটনের চাচী চলতি এ প্রতিবেদকের দৃষ্টি আকর্ষণ করে বলতে থালে,দেখো তো এই এতিম ছেলেটারে কি করেছে। দোকান হতে লোকজন এগোয় না আসলে নয়ন জবাই করে দিতো,এখনো দেখেন রক্ত বের হচ্ছে।

পূর্ব বিরোধের জেরে বুধবার মাগরিবের আজানের মুহুর্তে লিটন হোসেন’কে (৩২) (কাশিপুর) ধারালো চাকু দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তাঁর আপন ভাই সেলিম হোসেন ও ভাতিজা নয়ন হোসেনের বিরুদ্ধে। উপজেলার কাশিপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে লিটন হোসেন ও সেলিম হোসেন। তবে এ ঘঠনার ২দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত থানা পুলিশের কাছে কোন লিখিত অভিযোগ দায়ের না হওয়াতে পরিকল্পিত এ হত্যা চেষ্টার দন্ডনীয় অপরাধ এখন জনমনে ধূম্রজালের সৃষ্টি করেছে। লিটনের ভাতিজা নয়ন হোসেন ধারালো চাকু দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় লিটনের ভাই সেলিম তাঁকে ধরে রাখেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এনজিও কর্মী যুবক। আহত লিটনের শরীরে ধারালো অস্ত্রের ৮ থেকে ১০টি আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানা যায়।
হাসপাতালের পুরুষ ওয়ার্ডের ৩০৩ নম্বর কেবিনের সামনে মেঝেতে তাঁর চিকিৎসা চলছিল বলে জানা গেছে।
তবে কয়েক দিন আগে মণিরামপুর বাজারে ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আটক হওয়া নয়ন হোসেন এ ঘঠনার মূল অভিযুক্ত অপরাধী কিশোর গ্যাং সদস্য নয়ন হোসেন বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে থানা পুলিশ সূত্র।
এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে আইনগত কোনো পদক্ষেপ যায়নি। তবে মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সাঈদ বিষয়টি অবগত হয়েছে। অভিযুক্তদের বক্তব্য ও তথ্য সংগ্রহ গেলে সেলিম হোসেন ও তার ছেলে কাউকে বাড়িতে পাওয়া যায়নি। ঘঠনাস্থল কাশিপুর কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মোড়ের চায়ের দোকানে কয়েকজন ক্ষোভ প্রকাশ করে জানান যে, আমরা না থাকলে লিটনকে বাচানো যেতোনা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যাক্তি জানান, বুধবার সন্ধার সময়ে চাচা লিটনের সাথে কথা কাটাকাটি করছিলো নয়ন। আমি চাচা ভাইপোকে থামিয়ে দিলে নয়ন বাড়ির দিকে চলে যায় আর লিটন রাস্তার উপরেই দাড়িয়ে ছিলো। হঠাৎ করে সেলিম ও নয়ন একত্রে লিটনের উপর উগ্র ভাবে ক্ষিপ্ত হয়। প্রথমে নয়ন লিটনকে আঘাত করে,পরে ধস্তাধস্তি সময় সেলিম লিটনের ঘাড় ধরে চেপে ধরে আর নয়ন তার হাতে থাকা চকচকে ধারালো চাকু দিয়ে পিঠে,মাথায় আঘাত করতে থাকে। আমি দূর হতে তাদের কাছে যেতে যেতেই লিটনের শরীরের কয়েকটি আঘাত করে গলায় চাকু ধরেছে।আমার উপস্থিত তারা বুঝতে পেরে লিটনকে ছেড়ে দিয়ে বাপ-বেটা পালিয়ে যায় ও লিটন বাড়ির দিকে ছুটতে থাকে। পথিমধ্যে লিটন শরীরের ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে গেলে আমরা তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।বাংলাদেশ পুলিশে কর্মরত আহতের এক চাচাতো ভাই মুঠোফোনে জানিয়েছে, লিটন কেমন এলাকার সবাই জানে। মূলত লিটনের কাছ থেকে তার ভাই সেলিম বহুত অর্থনৈতিক সুবিধা নিছে।এমনকি ভাইপো নয়নকে যখন তখন সাপোর্ট দেই লিটন। জানামতে একটা বড় অংকের অর্থ লিটন সেলিমের কাছে পাবে,সেটা আর ফেরত দিবেনা বলেই এরা লিটনকে নানান ভাবে হেরেজ করে আসছে,আর আজকে ভাই হয়ে ভাইকে হত্যার চেষ্টা করলো। লিটন কিছুটা সুস্থ্য হলে মামলা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews