যশোর অফিস :চাকরিতে পুনর্বহাল, চাকরিসংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ও নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় ‘অধিনায়কের সামারি কোর্টে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সাবেক সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও অংশ নেন।
মানববন্ধনে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানানো হয়। একই সঙ্গে চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল, পুনর্বাসন ও অধিকার নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।