শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, ব্রিফিং অনুষ্ঠিত চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রেস ক্লাবের সামনে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন মণিরামপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রনয়ণ ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ঝিনাইদহে সাইবার সেলের অভিযানে ১০৪ মোবাইল ও ৫৩ হাজার টাকা উদ্ধার মণিরামপুরে ভাইপোর চাকুর আঘাতে প্রাণ সংশয়ে চাচা,হয়নি অভিযোগ! ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জামায়াতের প্রস্তুতি সভা যশোর শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা যশোরে জমির ওপর দিয়ে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপনের অভিযোগ আধুনিক শিক্ষার সঙ্গে কুরআনের আলো ছড়াচ্ছে তানযীমুল উম্মাহ

শিক্ষার্থীদের নিরাপদে রেলস্টেশনে পৌঁছে দিচ্ছে যবিপ্রবির পরিবহন দপ্তর, প্রশংসায় শিক্ষার্থীরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

যবিপ্রবি প্রতিনিধি: ইমরান হোসেন: শারদীয় দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফিরতে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ বাসের ব্যবস্থা করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন দপ্তর। ক্যাম্পাস থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে যশোর রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডে পৌঁছাতে বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ মোট নয় দিনের ছুটি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এ ছুটিতে বাড়ি ফেরা শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও সহজ করতে বিশেষ বাসের ব্যবস্থা করেছে পরিবহন দপ্তর। বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগকে শিক্ষার্থীবান্ধব উল্লেখ করে তাঁরা এর প্রশংসা করেছেন।

পরিবহন দপ্তরের উদ্যোগে গতকাল ১৪ অক্টোবর বিকেল ৩টা ও রাত ৯টায় এবং আজ ১৫ অক্টোবর সকাল ৬টা ৫০ মিনিট, সকাল ৯টা ও বিকেল ৩টায় ক্যাম্পাস থেকে যশোর শহর ও রেলওয়ে স্টেশন অভিমুখে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় নিয়ে এসব সময়সূচি নির্ধারণ করা হয়, যাতে তাঁরা সহজে বাস ও ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করতে পারেন।

বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রী বিশ্বজিৎ কুমার বলেন, দুর্গাপূজা মানেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া, প্রিয়জনদের কাছে ফেরা। ছুটিতে বাড়ি ফেরার আনন্দটা সব সময়ই অন্য রকম। বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যশোর রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করায় আমাদের বাড়ি ফেরার পথটা অনেক সহজ হয়েছে। এমন উদ্যোগে আমি সত্যিই আনন্দিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিবহন দপ্তর শিক্ষার্থীদের কথা চিন্তা করে যে ব্যবস্থা নিয়েছে, তা প্রশংসনীয়। আশা করি, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পরিচালক (রুটিন দায়িত্ব) সহকারী অধ্যাপক হাসান মো. নাভিদ আনজুম বলেন, যবিপ্রবির পরিবহন দপ্তর সব সময় শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীরা যেন ছুটিতে নিরাপদে ও নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। শারদীয় দুর্গাপূজার ছুটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী গতকাল সকাল, দুপুর, সন্ধ্যা ও রাতে অতিরিক্ত চারটি বাসের ব্যবস্থা করা হয়েছিল। আজও শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় নিয়ে গত রাতেই বাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আজ তিনটি শিডিউলে বিশ্ববিদ্যালয় থেকে রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পরিবহন দপ্তর সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এ কার্যক্রমে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews