রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঝিকরগাছায় বেওয়ারিশ কুকুরের তান্ডব : খুলনার ক্লিনিকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৩ বছরের সাওবান কালিগঞ্জে ৭শতক জমির দখল নিয়ে মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন ৫১ লাখ টাকার ঘোষণা দিয়ে সাড়ে ৬ কোটি টাকার পণ্য আমদানি শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার

কালিগঞ্জে ৭শতক জমির দখল নিয়ে মিথ্যাচারের অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে ৭ শতক জমির দখলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। নিজেদের রেকডিয় ও ভোগদখলীয় সম্পত্তি উদ্ধারের দাবি করে সংবাদ সম্মেলন করেছেন গোলাম রসুল দফাদারের ছেলেরা। একই সঙ্গে তাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের বিষয়ে আপত্তি তুলে কথিত এক সাংবাদিকের বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগও করেছেন তারা।

রবিবার (১৬ আগস্ট-২৬) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে গোলাম রসুল কারিগর এর ছেলে আজিবার কারিকর, ফারুক হোসেন কারিগর, সাইফুল ইসলাম কারিগর, আশরাফুল ইসলাম ও আব্দুর রহমান লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তারা বলেন, উপজেলার ফতেপুর মৌজার এসএ খতিয়ান নম্বর ৪৫, বিআরএস খতিয়ান নম্বর ৮০১, এসএ দাগ নম্বর ৩৭৫ ও হাল দাগ নম্বর ২৮৭-এর অন্তর্ভুক্ত মোট ৭ শতক জমি তারা দীর্ঘ প্রায় ৩২ বছর ধরে ভোগদখল করে আসছেন। তাদের দাবি, পরবর্তীতে একই গ্রামের মৃত বিহারী রজকের ছেলে গোপাল রজক; মৃত অরুণ রজকের ছেলে আওয়ামীলীগ নেতা জয়দেব রজক ও প্রদীপ রজক এবং মানিক রজকের ছেলে অরবিন্দু রজকসহ কয়েকজন ওই জমি জবরদখল করে রাখেন। তারা আরও দাবি করেন, গত শনিবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে গোলাম রসুল কারিগরের ছেলেরা সম্মিলিতভাবে শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের দাবি করা ওই জমির দখল নেন। এ ঘটনার পর বিভিন্ন অনলাইন পোর্টাল ও সংবাদমাধ্যমে তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে আজিবার কারিকরসহ অন্যরা আরও অভিযোগ করেন, সাতক্ষীরা থেকে কথিত হলুদ সাংবাদিক রঘুনাথ খাঁ তাদের কাছে সংবাদ প্রকাশের নামে ১০ হাজার টাকা দাবি করেন। তাদের দাবি, ওই টাকা দিতে রাজি না হওয়ায় তাদের বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক তথ্য উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়েছে। তাছাড়া এই খাঁ বিভিন্ন সময়ে কালিগঞ্জে এসে সাম্প্রদায়িক সংঘাতের পায়তারা করেও আসছে। তবে এ অভিযোগের বিষয়ে বহুল বিতর্কিত রঘুনাথ খাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, জমি দখলের ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি। সংশ্লিষ্টদের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “বাসুদেব রজক ও রিনা রানী রজক নামে পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। ”সংবাদ সম্মেলনে আলী বাহার, ইমান আলী গাজী, আদম আলী, মো. মোক্তার আলী মোড়ল, আশরাফ হোসেন, নজরুল ইসলাম গাজী ও মোশারফ হোসেনসহ সংশ্লীষ্টরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews