রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
৫১ লাখ টাকার ঘোষণা দিয়ে সাড়ে ৬ কোটি টাকার পণ্য আমদানি শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ও ৯ জন সাধারণ শ্রমিককে বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ২৫২ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল: বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়, ও ৯ জন সাধারণ শ্রমিক কে ২০ হাজার করে টাকা দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ সংবর্ধনায় সাধারণ শ্রমিকরা খুবী আনন্দিত। তারা খুশি হয়ে বলেন এর আগে এই ইউনিয়নের কোন নেতৃবৃন্দরা এ ধরনের অর্থ দিয়ে বিদায় সংবর্ধনা করত না।

মঙ্গলবার (১৩ জানুয়ারী ২০২৬) সকাল সাড়ে ১০ টার সময় বেনাপোল স্থলবন্দরের ১ং শেডের মিটিং রুমে ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবির সভাপতিত্বে ও ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান টি শুরু হয়।

উক্ত অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াত করেন ড: ইদ্রিস আলী।

এই ৯ জন সাধারণ শ্রমিকরা অবসর নিয়ে তাদের এই কর্ম ছেড়ে দিয়ে হাসিমুখে বিদায় নেন।

এসময় ৯ জন শ্রমিক ও মৃত ব্যক্তির পরিবারের মাঝে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ফান্ড থেকে থেকে ৯জন সাধারণ শ্রমিক কে ২০ হাজার করে টাকা প্রদান করে বিদায় দেওয়া হয়। এবং ২ জন মৃত ব্যক্তির পরিবারের কাছে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী তার বক্তব্যে বলেন, আমাদের দেশ নায়ক তারেক রহমান চেয়ারম্যান হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমান কে অভিনন্দন জানাইছেন এবং আগামী দিন বিএনপি ক্ষমতায় গেলে বিএনপির পাসে সব সময় থাকবে বলেছেন,তাই আমাদের দল যাতে ক্ষমতায় আসে সেই জন্য ধানের শীষে ভোট দিবেন। আর আমাদের লিটন ভাই তিনি একজন ভালো মানুষ, তিনি শ্রমিকদের দুঃখ কষ্ট বোঝেন, এবং আপনারা যখন কোন সমস্যায় পড়বেন সাথে সাথে লিটন ভাই এর কাছে যাবেন তিনি আপনাদের সকল কথা শুনবেন এবং সকল সমেস্যা সমাধান করে দিবেন, তাই শার্শা ১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন ভাই এর ধানের শীষে ভোট দিয়ে ভোটে বিজয় করবেন।

তিনি আরও বলেন, আগামী দিন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আপনাদের প্রতি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ও এই বন্দরে বড় বড় কাজ নিয়ে আসবো আপনারা কাজ করে পারবেন না অনেক টাকা উপার্জন করবেন। এবং আমার ইউনিয়নের সাধারণ শ্রমিকরা কেউ যদি মৃত্যুবরণ করেন,আগামী দিনে আমরা তাদের পরিবারের মাঝে এক লক্ষ টাকা প্রদান করবো,বলে তিনি জানান।

৯ জন, সাধারণ শ্রমিকরা হলো,১ /মোঃ বাবু মিয়া ২/ মনিরুল ৩/ ইস্রাফিল ৪/ সামাদ ৫/মাহাবুর৬। আঃ কাদের ৭/ মোজাফফার ৮/ আমিন ৯/ সজলএবং মৃত দুই জন হলো, ১/ মৃত ছামছুর রহমান ২/ মৃত আইয়ুব।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি,৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু,৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী,সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান,রায়হানুজ্জামান দিপু,মোঃ ইছাহক মেম্বার,মোঃ জুলু মেম্বার,লিংকন মেম্বার,লেবার সরদার মোঃ হাসেম আলীসহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শত শত শ্রমিক বিন্দ্যরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews